বুধবার, 30 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ - ১০:০১ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যায়নরত কুষ্টিয়া জেলার সকল শিক্ষার্থীদের সংগঠন “আরশিনগর” কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সংগঠনটির সাবেক সভাপতি ইনজামামুল হক ফিজু এবং সাধারণ সম্পাদক নাঈম উল আবেদীন বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আগামী ৬ মাসের জন্য এ কমিটিতে সভাপতি হিসেবে রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সজিব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু সাঈদ পারভেজ দায়িত্ব পেয়েছেন।

পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান,দপ্তর সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আলিফ শেখ এবং প্রচার সম্পাদক হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ লালন হোসেনকে অনুমোদন দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মোঃ সজিব হোসেন বলেন, সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি সংশ্লিষ্ট উপদেষ্টা প্যানেলের সম্মানিত শিক্ষক মহোদয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সামনের দিন গুলোতে এই জেলা সমিতির সকল কার্যক্রম সুপরিকল্পিতভাবে সম্পূর্ণ করবো। আমি সর্বদা ‘আরশীনগর’ কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা মহোদয়গন,আমার সহপাঠী,সিনিয়র এবং জুনিয়রদের সাথে মতবিনিময়ের মাধ্যমেই জেলা সমিতির কার্যক্রমের অগ্রগতি বজায় রাখবো ইনশাআল্লাহ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ পারভেজ বলেন, আমার প্রধান কাজ হলো আমাদের সমিতির সকল সদস্যদের সমর্থন প্রদান,তাদের সমস্যাগুলোর সমাধান এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঠিক পরিবেশ নিশ্চিত করা। আমাদের সংগঠনের লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের একত্রিত করা নয়, বরং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি এই দায়িত্বের গুরুত্ব অনুধাবন করি এবং সবার স্বার্থের কথা মাথায় রেখে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাদামাটা আয়োজনে গবির ২৭ বছরপূর্তি আয়োজিত

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোলাবোরেশন রিসার্চ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মাধবপুরে শিল্পপতি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক

আদালত থেকে মামলার নথি গায়েব, বিচারাধীন মামলায় কি হবে?

মাভাবিপ্রবি ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃত্বে রেজাউল-সাব্বির

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাটে কৃষক দলের সমাবেশ  অনুষ্ঠিত 

পোরশায় লটারির মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ

জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের স্বীকৃতি দিয়ে পুনর্বাসন অধ্যাদেশ জারি

ভুলভাল ইংরেজি বলে ধরা খেলেন ভুয়া চিকিৎসক, থানায় হস্তান্তর