মঙ্গলবার, 1 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ - ১০:৩৯ অপরাহ্ন

যশোরে নির্মাণাধীন ৭ তলা ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সার্কিট  হাউজপাড়ায় ‘ইকবাল মঞ্জিলে’ এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানার ছোট লক্ষীকুল কয়া এলাকার বাসিন্দা শামসুদ্দিনের ছেলে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুর নিউটাউন এলাকার কাজী হাসান আলীর ছেলে ইঞ্জিনিয়ার কাজী আজিজুর রহমান (৩৪) ও রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর গ্রামের মৃত রমজান আলী ছেলে শ্রমিক নুরুল রাজ (৪৫)।

স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগম ও শ্রমিক রমজান আলী জানান, শহরের খড়কি সার্কিট হাউজপাড়ায় ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেডেটের’ অধিনে ‘ইকবাল মঞ্জিল’ নামে ৭ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ঘটনার সময় ৬ তলার সানসেটে পাশে ওয়ালে গাঁথুনির কাজ চলছিল। হঠাৎ সানসেট ভেঙে নিচে পড়ে গেলে ইঞ্জিনিয়ার মিজানুর, আজিজুর ও শ্রমিক নুরুল রাজ আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, ওই তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।

নির্মাণাধীন ভবনের কয়েকজন শ্রমিক জানান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও আজিজুর রহমান নির্মাণধীন ভবনের কাজ পরিদর্শন করার সময় হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত আজিজুর রহমানের স্ত্রী ইশরাত জাহান জানান, দুর্ঘটনা কিছু সময় আগেও তার স্বামীর সাথে কথা বলেছেন। স্বামীর হঠাৎ করে মৃত্যু সহ্য করতে পারছেন না।

হাসপাতাল মর্গে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার এস আই পায়েল জানান, নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তরের আইনী প্রক্রিয়া চলছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, নির্মাণাধীন ৭ তলা ভবনে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। নিহতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে রক্তিমার আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

অবৈধ ইটভাটায় দখল-দূষণে বিপর্যস্ত কুড়িগ্রাম ৭৬টি ভাটার নেই পরিবেশ ছাড়পত্র, তবুও চালু

ময়মনসিংহ শহীদ সাগরের পিতার সঙ্গে অশুভ আচরণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

রাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালিত

সিনিয়রকে মারধরের ঘটনায় হাবিপ্রবির ৯ শিক্ষার্থী বহিষ্কার

যশোরে দুর্বৃত্তদের গুলিতে সাদী নিহত

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

ভুলভাল ইংরেজি বলে ধরা খেলেন ভুয়া চিকিৎসক, থানায় হস্তান্তর

বার কাউন্সিল পরীক্ষার ফি ৩০০ করার দাবিতে ইবিতে মানববন্ধন

পরিবেশে বিষাক্ত দূষণ: শিল্প বর্জ্য ও রাসায়নিকের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার