বৃহস্পতিবার, 2 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে উপপরিচালক মুহাম্মদ আবু হানিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ - ১:১৭ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

২ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে উক্ত  শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের  ডেপুটি রেজিস্ট্রার মো. আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক  ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক  ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক মো. আবদুল লতিফ। আরো উপস্থিত ছিলেন পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী এবং প্রয়াত উপ পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর পরিবারবর্গও উপস্থিত ছিলেন। 

শোকসভায় বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো, হাচিব মোহাম্মদ তুষার, জাহিদ আল মামুন, মো. মিজানুর রহমান টমাস, নঈম কাওসার, সাঈদুর রহমান জুয়েল, ওয়াজকুরুনি, সহকারী রেজিস্ট্রার মো. রিয়াজ কাঞ্চন শহীদ, নিহত মুহাম্মদ আবু হানিফ এর ছেলে মো. ফরিদ হোসেন লিমন এবং তার কাজিন মো. আনিসুর রহমান। বক্তারা জনাব মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পবিপ্রবির ক্রিড়ার উন্নয়নে তার অবদান স্মরণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের প্রিয় সহকর্মী মুহাম্মদ আবু হানিফ এর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মজীবনে যে নিষ্ঠা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন তা আমরা কখনোই ভুলব না। তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।”

দোয়া মোনাজাতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে মৎস্য অধিদপ্তরের ৩৯৫ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচি পালন

শিক্ষককে অপমানের প্রতিবাদে যবিপ্রবির শিক্ষকদের মানববন্ধন

সরকারের সাথে সংঘাতে গিয়ে বিএনপির লাভ হবেনা-বেগম জিয়া

ডিআইইউতে প্রথমবার সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

নাগেশ্বরীতে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিউজপেপার অলিম্পিয়াড

কৃষি সুরক্ষা পদ্ধতি নিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার যৌথ গবেষণা প্রকল্প