সোমবার, 7 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে অনলাইনে চাকরির আবেদন শুরু, বাড়বে স্বচ্ছতা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ৭ জুলাই ২০২৫ - ৫:৪৬ অপরাহ্ন

ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল পদে চাকরির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে এই অনলাইন ভিত্তিক আবেদন প্রক্রিয়ার (Integrated E-Form system) উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “এই উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। আমি বিশ্বাস করি, এই ডিজিটাল সিস্টেম আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছতার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।” তিনি এই প্রারম্ভিক উদ্যোগ গ্রহণ এবং অল্প সময়ের মধ্যে সিস্টেমটি প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে আইসিটি সেলের পরিচালক ও তার সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অ্যাডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 

বক্তব্য শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে অনলাইন চাকরির আবেদন প্রক্রিয়ার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কেবি কলেজ প্রাঙ্গণে রোভার স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান

রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

ইবির বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

ধর্ষণের বিরুদ্ধে ডিআইইউর দ্বিতীয় দিনের আন্দোলন

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামের উলিপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকের সিদ্ধান্তে চলছে বিদ্যালয়

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

দুপুর ২টার আগেই তালা মাদ্রাসায়, জেনেও ব্যবস্থা নেয় না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

হাবিপ্রবিতে বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

নড়াইলে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ জেলা পুলিশের