শুক্রবার, 13 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৩ জুন ২০২৫ - ১২:৪০ অপরাহ্ন

ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ‘অপারেশন রাইসিং লায়ন’ নামের অভিযানে ইরানে একাধিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করতেই এ হামলা চালানো হয়। এতে জেনারেল বাঘেরি ছাড়াও বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও দুইজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে পাঁচটি ধাপে ইরানের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়। টাইমস অব ইসরায়েলকে এক অজ্ঞাত সামরিক কর্মকর্তা জানিয়েছেন, শতাধিক হামলার মাধ্যমে অন্তত আটটি শহরে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান ও আশপাশের সামরিক স্থাপনা, দক্ষিণে নাতানজ শহর (যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত), উত্তর-পশ্চিমে তাবরিজ শহর, দক্ষিণে ইস্পাহান, দক্ষিণ-পশ্চিমে আরাক এবং পশ্চিমে কেরমানশাহ শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তেহরানে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। হামলার লক্ষ্য ছিল সামরিক ও পারমাণবিক স্থাপনা হলেও কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান সরকার জানিয়েছে, এই হামলার ‘কঠোর জবাব’ দেওয়া হবে এবং তারা এখনো তৃতীয় দফা হামলা চলমান থাকতে পারে বলে ধারণা করছে।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান বিরোধ এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বশেমুরবিপ্রবিতে ইন্টারনশনাল একাউন্টটিং ডে পালিত

বুটেক্স শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩৩তম কার্যনির্বাহী কমিটিকে বিদায় সংবর্ধনা দিল রাবি প্রেসক্লাব

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ড্র; খেলা শুরু ১৩ নভেম্বর

ইবিতে দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ

জাবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন গণিত ও ব্যবস্থাপনা বিভাগ

যবিপ্রবির কর্মচারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

বুটেক্সের হলের সামনে অবৈধ পার্কিং: চলাচলে ভোগান্তি, নিরাপত্তার হুমকি

সাতকানিয়ায় ডাকাতির গুজব ছড়িয়ে আওয়ামীলীগ নেতার হামলা, নিহত ২ জামাত কর্মী