বুধবার, 23 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবি: শুধু রোল সার্চ করলেই পাওয়া যাবে পরীক্ষার হল

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ - ৬:০৪ অপরাহ্ন

আসন্ন গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রে পরীক্ষা দিতে আগত শিক্ষার্থীরা সহজেই তাদের রোল নাম্বার দিয়ে খুঁজে পাবে পরীক্ষার কেন্দ্র, এমনই একটি ওয়েবসাইট তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হাওলাদার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইশমামুল হক এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আসিফুজ্জামান।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সভাকক্ষে ওই সিস্টেমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মোস্তাগীজ বিল্ল্যাহ, একই বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান এবং সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন।

জানা গেছে, (https://bie.bau.edu.bd/ExamHall)  লিংকটি ব্যবহার করে আসন্ন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার শুধুমাত্র বাকৃবি কেন্দ্রের পরীক্ষার্থীরা তাদের ভর্তি পরীক্ষার রোল ব্যবহার করে সহজেই পরীক্ষার কেন্দ্রে/কক্ষে পৌঁছাতে পারবে এবং গুগল ম্যাপ এর সহায়তায় নিজ অবস্থান থেকে পরীক্ষার হলে যেতেও পারবে।

এ বিষয়ে বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনিক হাওলাদার জানান, ‘প্রায় ১২৩০ একরের ক্যাম্পাস বাকৃবি এবং একইসাথে অনুষদ ভবনগুলোও পরস্পর থেকে দূরে অবস্থিত। তাই নতুন ক্যাম্পাসে এসে কোনো জায়গা খুঁজে পাওয়া অনেকটাই কষ্টসাধ্য এবং যদি সে হয় ভর্তি পরীক্ষার্থী তাহলে তো কথাই নেই। এরই ধারাবাহিকতায় দূরদূরান্ত থেকে বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কষ্ট কমাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের ওয়েবসাইটে শিক্ষার্থীরা শুধুমাত্র নিজের রোল নাম্বার দিয়ে সহজেই নিজের পরীক্ষার হল ও নিজের অবস্থান থেকে পরীক্ষার হলে যাওয়ার ম্যাপ ডিরেকশন পেয়ে যাবে। আশা করি এই সাইটটি কিছুটা হলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করবে। মূলত বাকৃবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে ও দিকনির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। ওয়েবসাইটটি তৈরি করতে আমরা ( HTML, CSS, JavaScript, Leaflet ) সহ বেশ কয়েকটি প্রযুক্তি ব্যবহার করেছি। ভবিষ্যতে ওয়েবসাইটটি আরও উন্নত করা হবে’।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ধর্ষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুব সমাবেশ

বাংলাদেশে চালু হলো গুগল পে, অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা

গল টেস্টে বৃষ্টি বাধা, তবু প্রাপ্তির পাল্লা ভারি বাংলাদেশের

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

বৈচিত্র্যের ঝুড়িতে শিক্ষা আর পুষ্টি: সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মৌসুমি ফল উৎসব

যবিপ্রবিতে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাগমারী ব্রিজে মাইক্রোবাস দুর্ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থী পার্থ আহত

নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রায়হান ও মারুফা আক্তার

বসুন্ধরা শুভসংঘের রাবি শাখার সভাপতি মাহবুব, সম্পাদক আলফাজ

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ