সোমবার, 17 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত 

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:১৭ অপরাহ্ন

অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্নি নিরাপত্তা, অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল ও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়। মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. আবদুল লতিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মো. আবদুল লতিফ তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এমন কর্মশালা ও মহড়া আয়োজনে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, অগ্নিকাণ্ড যেকোনা সময় হতে পারে। তাই এ বিষয়ে সচেতনতা জরুরি বিষয়। এর পাশাপাশি অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারের কলাকৌশল জানতে পারলে অগ্নি দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। 

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, প্রতি বছর অগ্নিকাণ্ডে অনেক জানমালের ক্ষতি হয়। বড় বড় শিল্প-প্রতিষ্ঠান ধ্বংস হয়। তাই অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি। কারণ সচেতনতার মাধ্যমেই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা সম্ভব।

তিনি আরও বলেন, পরিবারের সকল সদস্যকে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রাথমিক কৌশলগুলো জেনে রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিঙ্গুইশার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনি দিন ব্যাপী ‘অগ্নি নিরাপত্তা, উচ্ছেদ ও অগ্নি নির্বাপণ মহড়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

মহড়ায় অগ্নি নির্বাপণ সংশ্লিষ্ট ধারণা প্রদান করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালীর সহকারী পরিচালক মো. মোস্তফা মহসিন। এ কর্মশালা ও মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৫৩ তম সভা

কচাকাটায় গাজায় গণহত্যা ও মুসলিম নিধনের প্রতিবাদে বি*ক্ষোভ মি*ছিল

পাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম

হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উত্তাল বুটেক্স হল

যশোরে টিসিবির পণ্য ভাগাভাগি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিতরণ বন্ধ

নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

দ্রুত ধর্ষকের শাস্তির দাবিতে রাজপথে নামলেন পাবিপ্রবি শিক্ষার্থীরা

ঈদে বাড়ি ফিরতে না পারা মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পবিপ্রবিতে আলোচনা সভা