বৃহস্পতিবার, 27 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সৌদিআরব পালাতে গিয়ে হবিগঞ্জের  আ’লীগ নেতা ঢাকায় গ্রেফতার

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৪:৪৯ অপরাহ্ন

সৌদিআরব পালাতে গিয়ে হবিগঞ্জের আ’লীগ নেতা ঢাকায় গ্রেফতার নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও জনতার উপর হামলার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা হযরত (রহঃ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তিনি সৌদিআরব পালাতে গিয়েছিলেন। গ্রেফতারকৃত মো. আমজাদ আলী (৭০) সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, আমজাদ আলী ভোরে সৌদিআরব পালানোর জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। এ সময় সেখানে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, আমরা পুলিশের টিম পাঠিয়েছি তাকে নিয়ে আসার জন্য। ওসি জানান, আমজাদ আলী গত বছরের ২ আগস্ট হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর হামলা চালান বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় আহত তাহির মিয়া কর্তৃক একই বছরের ১৮ সেপ্টেম্বর সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ আলী এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন। তিনি এলাকায় বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের মামলা, হামলাসহ বিভিন্নভাবে হয়রাণি করেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তিনি আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতার উপর হামলায় নেতৃত্বও দেন। কিন্তু গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার পলায়নের পর তিনিও আত্মগোপন করেন। সম্প্রতি সুযোগ বুঝে তিনি সৌদিআরব পালানোর পায়তারা করেন। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে পালানোর জন্য গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ ০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে পাবিপ্রবিতে স্মরণসভা

রাতভর ইরানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল

নির্মাণের দুই বছরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে মাভাবিপ্রবির শেখ রাসেল হল

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সমুদ্রের সবুজ সোনা: উপকূলীয় জীবিকা ও জলবায়ু পরিবর্তনে  শৈবাল চাষে  অপার সম্ভাবনা

জাবিপ্রবি শিক্ষকের বাসায় চুরি

যবিপ্রবি রোবো সোসাইটির নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত