শুক্রবার, 6 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চরের ৪৫০০ হতদরিদ্র পরিবারে কোরবানির আনন্দ পৌঁছে দিচ্ছে যাকাত ফাউন্ডেশন

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
শুক্রবার, ৬ জুন ২০২৫ - ৫:৩৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে ৫২টি গরু কোরবানির উদ্যোগ নিয়েছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা (বাংলাদেশ)। সংগঠনটির ব্যবস্থাপনায় কোরবানির মাংস বিতরণ করা হবে জেলার উলিপুর ও চিলমারী উপজেলার ৪ হাজার ৫০০টি পরিবারের মাঝে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামিকাল (৭ জুন) এই কোরবানি কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরই তারা এ ধরনের উদ্যোগ নেয়, তবে এবার বিশেষভাবে চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

এই কার্যক্রমে অংশ নেবেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক ও যাকাত ফাউন্ডেশনের প্রতিনিধিরা। পুরো কার্যক্রমটি স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অনুসরণ করে সুসংগঠিতভাবে পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

কুড়িগ্রামে রয়েছে প্রায় ৪ শতাধিক চরাঞ্চল। এসব চরে বসবাস করে আনুমানিক ৭ লাখ মানুষ। প্রতিবছর বর্ষা মৌসুমে এসব অঞ্চলে দেখা দেয় নদী ভাঙন ও বন্যার ভয়াবহতা। এবছর ঈদের আগেই পানি বৃদ্ধি পাওয়ায় এবং ভাঙনের তীব্রতা বাড়ায় অনেক পরিবারই নিঃস্ব হয়ে পড়েছে। অধিকাংশ চরেই কোরবানি করার সুযোগ নেই, নেই ঈদের কোনো আয়োজন।

চরের বাসিন্দাদের অনেকেই বলেন, “আমাদের এখানে তো কোরবানি হয় না, বরং ঘরবাড়ি হারিয়ে কিভাবে বাঁচব তাই চিন্তা করতে হয়।”

এই প্রেক্ষাপটে যাকাত ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ চরবাসীর কাছে আশার আলো হয়ে এসেছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কুড়িগ্রামকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

উল্লেখ্য, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশেও তারা দীর্ঘদিন ধরে দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ৭০০ জনকে আটক করেছে ইরান

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

জুলাই যোদ্ধা ও জুলাই শহীদদের স্বীকৃতি দিয়ে পুনর্বাসন অধ্যাদেশ জারি

পবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নড়াইলে ৪ দিনব্যাপী শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের ঐতিহ্যবাহী মেলা

ডিআইইউতে সেমিনার অন প্রোডাক্টটিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পোরশায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস এর প্রস্তুতিমূলক আলোচনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নারী ফুটবলে অস্থিরতা: কোচ বাটলারের হুঁশিয়ারি, কঠোর অবস্থানে খেলোয়াড়রা

হবিগঞ্জে বিজিবির অভিযানে চোরাচালানের মালামালসহ মাদক উদ্ধার, আটক ১

গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী নেত্রকোণার শাহিদা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ইউনিভার্সিটির প্রশাসন স্থায়ী বহিষ্কার করেছে