শনিবার, 8 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহ মুক্তিপণ আদায়কারী চক্রের ০৪সদস্য নগদ অর্থসহ গ্রেফতার; প্রাইভেটকার উদ্ধার।

প্রতিবেদক
shafiel alam sumon
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৯ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা  ত্রিশাল ভালুকা ও মাওনা সড়কে অভিযান চালিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ০৪(চার)  সদস্য গ্রেফতার; নগদ টাকা মোবাইলসহ অপরাধে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে গত ৭ ফেব্রুয়ারি ।

গত ২৬ ডিসেম্বর  ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার সার্কুলেশন বিভাগের  আঞ্চলিক ব্যবস্থাপক কে, ময়মনসিংহকে একটি চক্র দিঘারকান্দা বাইপাস থেকে অপহরণ করে একটি প্রাইভেটকারে উঠিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে নিয়ে যায়, তাকে ধাঁরালো অস্ত্র দ্বারা প্রাণনাশের হুমকি প্রদান করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে এবং তার মোবাইল ফোন থেকে নিকট আত্মীয় ও পরিবারবর্গের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে মোট দুই লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায় করে তাকে ত্রিশাল থানাধীন চেলেরঘাট এলাকায় আহত অবস্থায় নামিয়ে দিয়ে ঢাকার দিকে চলে যায়। এই ঘটনার পর গাজীপুর, শ্রীপুর, মাওনা, ভালুকা এবং ফুলপুরে একই প্রকৃতির একাধিক ঘটনা সম্পর্কে জেলা পুলিশের নিকট তথ্য পাওয়া গেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি দল চক্রটিকে সনাক্ত ও গ্রেফতার করার জন্য কাজ শুরু করে।

গত ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ তারা একইভাবে আরও একজন ভিকটিমকে অপহরণের জন্য প্রাইভেটকার নিয়ে বের হলে গোপন সূত্রে জেলা গোয়েন্দা শাখা তাদের অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং একটি আভিযানিক দল গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ত্রিশাল, ভালুকা-গফরগাঁও সড়ক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হল- বরগুনার পাথরঘাটা ছোট পাথরঘাটা খালমাগা মো: আব্দুল কাদেরের পুত্র মো: শাহাদত হোসেন (৪৬) মো: আব্দুল কাদেরের পুত্র আব্দুস সালাম (৪৫) শেরপুরের মুখী স্কুল বাজার টানবন্দি মৃত ফকির আলীর পুত্র মো: শিখন আলী (২০) ময়মনসিংহের মুক্তাগাছার সোনাপুর মৃত এছাক আলী পুত্র মো: আবু তাহের (৩৫) গ্রেফতারকালে তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত প্রাইভেটকার, ০৫(পাঁচ) টি মোবাইল ফোন ও নগদ ৮৭,০০০/- টাকা উদ্ধার করা হয়। চক্রটির মূল হোতা শাহাদত প্রায় ৮ বছর আগে মাওনা বাসস্ট্যান্ডে প্রাইভেটকার চালক থাকা অবস্থায় এই অপরাধকর্মে যুক্ত হয়, বিভিন্ন সময় একই পদ্ধতিতে ৫০ টিরও বেশি অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়েছে এবং এই দীর্ঘ সময়ে সে তিন দফায় প্রায় দুই বছর কারাভোগ করেছে। সর্বশেষ কাশিমপুর কারাগারে আটককৃত তাহেরের সাথে পরিচয় হয় এবং প্রায় দুই মাস আগে তারা জেল থেকে মুক্তি পেয়ে আবারও তাদের পুরাতন পেশায় ফিরে আসে। শাহাদতের বড় ভাই সালাম ও তার আত্মীয় শিখন এই কাজে তাদেরকে সহযোগিতা করত এবং ভিকটিমকে গাড়িতে তোলা,মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া এবং পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলা ইত্যাদি বিভিন্ন ভূমিকা পালন করত। তাদের ব্যবহৃত বিকাশ একাউন্ট পর্যালোচনায় দেখা যায় যে, তারা গত দুই মাসে প্রায় দশ লক্ষাধিক টাকার লেনদেন করেছে। জেলা গোয়েন্দা শাখার অভিযানকালে চক্রটির আরো ৬ জন সক্রিয় সদস্যের সন্ধান পাওয়া গেছে। এদেরকে গ্রেফতারের প্রচেষ্টা ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

হাবিপ্রবির নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ কমিটির নেতৃত্বে শরিফুল-সাব্বির

রাজশাহীতে ফেন্সিডিল সহ আটক ২ জন

কারিশমা দেখাচ্ছে ইরান, ক্ষেপণাস্ত্র “কাসেম বাসির” আতঙ্কে আমেরিকা-ইসরায়েল

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

খুবিতে ২ কোটি ৫ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

হাবিপ্রবিতে সপ্তম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

চট্টগ্রাম আদালতে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত