বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চট্টগ্রাম আদালতে চুরি হওয়া নথি মিলল ভাঙারির দোকানে

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ৪:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম আদালতের সরকারি পিপির কক্ষের বারান্দায় গায়েব হওয়া মামলার নথি উদ্ধার করল পুলিশ। ঘটনায় একজন আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর রাতে পাথরঘাটা শতীশ বাবু লেন এলাকা থেকে মামলার এই নথি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উধাও হওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করা হয়। গত দুই দিনের আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে।
পুলিশ আরও জানায়, রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালত চত্বরে চা বিক্রি করতেন। চুরির পরে তিনি ভাঙারির দোকানে ১৬ টাকা কেজি দরে সিডি বিক্রি করে দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গোপন খবরে রাসেল নামে একজনকে বাকলিয়া থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পাথরঘাটার ভাঙারির দোকানে নথি বিক্রির কথা জানান। সেখানে অভিযান চালিয়ে ৯ বস্তা সিডি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের বাইরে রাখা ৩০টি আদালতের এক হাজার ৯১১ মামলার নথি (কেস ডকেট বা সিডি) উধাও হয়। মহানগর পিপি অফিসে জায়গা সংকুলান না হওয়ায় অফিসটির বাইরে এসব সিডি রাখা হয়েছিল। আদালতের অবকাশকালীন সময়ের মধ্যে গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করা হয়।
চট্টগ্রাম মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া জিডিটি করেন। এতে তিনি উল্লেখ করেন, মহানগর দায়রা জজের অধীন ৩০টি মহানগর দায়রা জজ আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব হয়ে গেছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি। নথিগুলো পলিথিনে মোড়ানো ছিল।
খোঁজ নিয়ে জানা যায় নথিগুলো হত্যা, ডাকাতি, মাদক থেকে শুরু বিস্ফোরক মামলা, চোরাচালান মামলার সিডি ছিল।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ জাল দলিল সৃজন চক্রের সদস্য গ্রেফতার, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

হোসেনপুরের ভিপি মানিক আর বেঁচে নেই

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

শেকৃবিতে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও সেলিম প্রধান ওরফে ডন সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ডিআইইউতে ‘জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

বানারীপাড়ায় স্কুলের কম্পিউটার ল্যাবে চু*রির ঘটনায় গ্রেপ্তার-৪, ১৩টি ল্যাপটপ উদ্ধার

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের ৬ষ্ঠ ও ৭ম তলা উদ্বোধন এবং অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়