মঙ্গলবার, 7 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রূপগঞ্জে যুবদল নেতার অভিনব কায়দায় চাঁদাবাজি   

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ - ৯:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:                               
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার ছাত্রদলের সাবেক সদস্য যুবদল নেতা এমএ রুহুল আমিন বিরুদ্ধে অভিনব কায়দায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। রুহুল আমিন চাঁদাবাজির জন্য প্রতারণার পন্থা বেছে নিয়েছে বলে জানা যায়।
গত ৩১ ডিসেম্বর তারাব পৌরসভার ৩ নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় রাত আটটায় ৩ নং ওয়ার্ডের যুবদলের ব্যানারে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবার কথা ছিল। এজন্য রুহুল আমিন ও তার ভাই যুবদল নেতা মাছুম ডিসেম্বর মাস জুড়ে ৩ নং ওয়ার্ডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কয়েক লক্ষ টাকা চাঁদা তুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরবর্তীতে ৩১ ডিসেম্বর রুহুল আমিন ও তার ভাই মাসুম কোন অনুষ্ঠানের আয়োজন না করে উক্ত চাঁদাবাজির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণ সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর দিনে রাতে ৩ নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় যুবদলের ব্যানারে কোন কর্মসূচি বা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। প্রতারণার  মাধ্যমে চাঁদাবাজি নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে। কান্দাপাড়া এলাকার বাসিন্দা তারাব পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক কাউসার আলম নিশ্চিত করেন, ৩১ ডিসেম্বর রাতে ওই এলাকায় যুবদলের কোন কর্মসূচি পালন করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, যুবদলের কর্মসূচির খরচ হিসেবে আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এ এম রুহুল আমিন ও তার ছোট ভাই মাসুম ভূঁইয়া।  তারা বলেছে,চাঁদা না দিলে ঐ এলাকার ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমঝোতায় আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা নেয় রুহুল আমিন এবং ওই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়। পরে জানতে পারি ৩১ ডিসেম্বর নাকি অনুষ্ঠানটি পালন করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবদল নেতা বলেন,যারা আমাদের সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে জনগণের কাছে দলে ভাবমূর্তি নষ্ট করছে দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। উক্ত সংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন তারাব পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায় ,রুহুল আমিন ও তার ছোট ভাই মাসুম ভুঁইয়া বিএনপি নেতা কাজী মনিরের অনুসারী।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে ছওয়াব মাইক্রোফাইন্যান্স শাখার উদ্বোধন

ফুলবাড়ীতে অটো রিক্সা ভ্যান চালক দলের কর্মী সভা অনুষ্ঠিত 

আল্লাহর রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিত্বে বাংলাদেশ চাই: জামায়াতের আমির

বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন

পাবিপ্রবিতে পরিবহন সংকটে শিক্ষার্থীদের ভোগান্তি

লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

বিভাগীয় সাংবাদিকতা: চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আরপিইউজের সম্মেলন

ইউএপিসিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজশাহীর পদ্মার পাড়ে পর্যটনের অপার সম্ভাবনা