সোমবার, 5 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে ইয়াবাসহ আশরাফুলকে গ্রেপ্তার   

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ৫ মে ২০২৫ - ১১:০৭ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ আশরাফুলকে গ্রেপ্তার করায় প্রশংসায় ওসি আশিকুর রহমান। নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসা মো. আশরাফুল মোল্লা (৪০) ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রবিবার (৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার ডাকবাংলো মোড় থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ। তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আশরাফুল মোল্লা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজুপুরের আল্লাহ দান ক্লিনিকের পেছনের ভাড়া বাসায় বসে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

এক সময় ভ্যান চালালেও বর্তমানে তার জীবনযাপন ও আর্থিক অবস্থা হঠাৎ করেই পরিবর্তন হতে দেখা যায়। দামি মোটরসাইকেল, হেলমেট পরে ছদ্মবেশে চলাফেরা, এবং বিল্ডিংয়ের ফ্ল্যাটে বসবাস—সবকিছুই মাদক ব্যবসার আয়ের ফল বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, আশরাফুল মোল্লা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যবসা চালালেও এখন সবাই তাকে চিহ্নিত করে রেখেছে। তাকে এলাকায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন যুব সমাজ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, “আশরাফুল মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ১৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

পোরশায় আন্তর্জাতীক নারী দিবস পালিত

ইরানে বাংলাদেশি কূটনীতিকের বাসায় ইসরায়েলি হামলা

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) কর্তৃক নবীন বরণ ও ইফতার মাহফিল

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

আওয়ামীপন্থি প্রো-ভিসি চায় না মর্মে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

আশিয়ানের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ