শনিবার, 31 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বাকৃবিতে শিশুদের চিত্রাঙ্কন ও নারীদের রেসিপি প্রতিযোগিতা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ৩১ মে ২০২৫ - ৯:৪৮ অপরাহ্ন

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বাকৃবিতে শিশুদের চিত্রাঙ্কন ও নারীদের রেসিপি প্রতিযোগিতা
বাকৃবি প্রতিনিধি: 
বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  স্কুল শিশুদের চিত্রাঙ্কন ও নারীদের ডেয়রি রেসিপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেয়রি বিজ্ঞান বিভাগ ও আকিজ ডেইরির যৌথ উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিতে অংশ নেয় অর্ধশতাধিক স্কুল শিক্ষার্থী এবং  ডেয়রি রেসিপি প্রতিযোগিতায় নারীদের বাহারি দুগ্ধজাত পণ্যের ১৪ টি স্টল অংশগ্রহণ করে।
শনিবার (৩১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে নারীদের রেসিপি প্রতিযোগিতা এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
এসময় উপস্থিত ছিলেন বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন-২০২৫ কমিটির সদস্য সচিব ও বাকৃবির ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের ড. সুবাস চন্দ্র দাস , ডেয়রি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড এ কে এম মাসুমসহ ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক । এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাকৃবি চত্বরে অবস্থিত বিভিন্ন স্কুলের ৫০ জনের বেশি শিক্ষার্থী ‘দুধ: পুষ্টি ও পৃথিবীর জন্য’ এই থিমকে কেন্দ্র করে রঙতুলির ছোঁয়ায় তুলে ধরে দুধের গুরুত্ব ও পরিবেশবান্ধব দুধ উৎপাদনের চিত্র। শিশুদের চিত্রকর্মে উঠে আসে সুস্থ জীবন, সবুজ প্রকৃতি ও পুষ্টির প্রতিফলন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে আয়োজকরা জানান, শিশুদের চিত্রে যে চিন্তা ও সৃজনশীলতা প্রকাশ পেয়েছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ী। ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অনুষ্ঠিত হয়  'হোম কিচেন ডেয়রি রেসিপি কম্পিটিশন' শিরোনামের এক অভিনব রেসিপি প্রতিযোগিতা, যেখানে নারীরা অংশ নেন নিজ নিজ রন্ধনপ্রস্তুতি নিয়ে। দুধ ও দুগ্ধজাত উপাদান ব্যবহার করে তৈরি রেসিপিগুলোতে ছিল বৈচিত্র্য, স্বাদ ও পুষ্টিগুণ।  
প্রতিযোগিতায় বিচারকরা বলেন, নারীরা ঘরে বসেই পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্য তৈরি করে পরিবারের পুষ্টি নিশ্চিত করতে পারেন। এই প্রতিযোগিতা নারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।




সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা এনএসআই এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতারক চিকিৎসককে আটক

অদম্য সংগ্রামী নারী তাহমিনা আক্তার: এক স্বাবলম্বী নারীর জীবনের গল্প

ফুলবাড়ীতে ল্যাম্পি আক্রান্ত গরুর পঁচা মাংস বিক্রির সময় কসাই আটক, জনতার গণধোলাই

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

রাবিতে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ

তাড়াশে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টা, আটক ১

ডিআইইউতে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচী পালন

বিএনপি ও যুবদল সংঘর্ষ, নিহত ১, আহত ৫

যবিপ্রবি দিবসে এন্টি ড্রাগ সোসাইটির সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পবিপ্রবিতে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারকলিপি প্রদান