সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
সোমবার, ১৯ মে ২০২৫ - ১২:৪৬ অপরাহ্ন

যশোরে বোমা বিস্ফোরনে আহত তিনশিশুর মধ্যে খাদিজার মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড় ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

তথ্য নিশ্চিত করেছেন নিহতের মা সুমি বেগম। উল্লেখ্য যে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে হঠাৎ শব্দ শুনে বাসায় যান। সেখানে তিন সহোদর সবুজ আহম্মেদ(৭), খাদিজাতুল কুবরা(৫) ও আয়েশা সুলতানা(৩) শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন দ্রুত শিশুদের উদ্ধার করে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ইমন হোসেন জানিয়েছেন, আহত তিনজনের মধ্যে আয়েশা ও সবুজের শারীরিক অবস্থা খারাপ। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। স্বজনরা আজ (সোমবার) বেলা ১১টার দিকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়। স্বজনরা লাশ নিয়ে যশোরে ফিরছেন।

তিনি আরো জানান, সকালে সবুজ বাড়ির পাশের মাঠে খেলা করছিল। বাড়ি আসার পথে একটি সাদৃশ্য বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। তখন সবুজ সেটি তুলে বাসায় এনে অন্যান্য বোনদের সাথে বল খেলা করছিল। তখন নাড়াচড়াই বোমাটি বিস্ফোরিত হয়।

যশোর কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ আবুল হাসনাত জানিয়েছেন, মৃত্যুর খবর ওভার ফোনে পেয়েছি। লাশ হাসপাতালে আসলে নিশ্চিত বলা যাবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

শিশির মনিরের উদ্যোগে রাজানগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ইবি সাংবাদিক সমিতির সভাপতি জায়িম, সম্পাদক রিফাত

কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শেকৃবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

বৈষম‍্যবিরোধী ছাত্রআন্দোলনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে ১০ সদস‍্যের তদন্ত কমিটি গঠন

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র কল‍্যাণ তহবিলের ভোট গ্রহণ চলছে

পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ

দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে বাকৃবিতে সেমিনার অনুষ্ঠিত

নির্মাণ সামগ্রী তৈরি করে হয়েছেন স্বাবলম্বী

পবিপ্রবিতে কালের কণ্ঠের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন