মঙ্গলবার, 10 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পালাতে গিয়ে গোপালগঞ্জ আ.লীগের সম্পাদক বেনাপোলে আটক

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১০ জুন ২০২৫ - ২:৪৭ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে স্ত্রীসহ ভারতে চিকিৎসার উদ্দেশে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস মোল্লা জানান, শাহাবুদ্দিন আজম মেডিকেল ভিসায় ভারতে যেতে ইমিগ্রেশনে আসলে, তার পাসপোর্ট চেকের সময় দেখা যায় সেটি লক অবস্থায় রয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও গোপালগঞ্জ থানায় দায়ের হওয়া হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এ অবস্থায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট থানাগুলোতেও তার আটকের বিষয়টি জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার যাত্রাবাড়ী ও গোপালগঞ্জে দায়ের হওয়া একাধিক মামলায় শাহাবুদ্দিন আজম আসামি হিসেবে নাম রয়েছে বলে জানা গেছে

আটক শাহাবুদ্দিন আজম সাংবাদিকদের জানান, তিনি ও তার স্ত্রী দুজনই গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছিলেন। তবে তার আকস্মিক আটকের ফলে স্ত্রীর চিকিৎসা সফর অনিশ্চিত হয়ে পড়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দুপুর ২টার আগেই তালা মাদ্রাসায়, জেনেও ব্যবস্থা নেয় না উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

সিমান্তে বিএসএফের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল এক পরিবারের শেষ আশার আলো

বিসিবির আস্থায় মিরাজ, পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব

৮৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো বাকৃবির টাঙ্গাইল সমিতি

পটুয়াখালীর প্রান্ত থেকে জাতীয় পর্যায়ে পবিপ্রবি: জুলাই গণঅভ্যুত্থানের গর্বিত অংশীদার

ঊষার ৪০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণিল উৎসব

বিজয় দিবসে ব্যতিক্রমী উদ্যোগ হাবিপ্রবির ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের

বাংলা নববর্ষে যবিপ্রবিতে তারুণ্য ও উদ্যোক্তা মেলা এবং দেশীয় সংস্কৃতি উৎসবের আয়োজন