মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

‘বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্ননির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে’- ড. মাহাদী আমিন

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:০৫ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেছেন, বিএনপি ২০২২সালে রাষ্ট্র সংস্কার ও মেরামতের প্রয়োজন অনুভব করেছিলো বলেই সেদিন এই সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরেছিলো। বিএনপির ৩১দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই দেশের বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্ননির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যা আজকের সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা অনুভব করছেন। 

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) যশোরে বিএনপির ৩১দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের কৌশল নির্ধারণে আয়োজিত এক প্রশিক্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালায় যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যবিপ্রবির উপাচার্য ড. আব্দুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন। কর্মশালায় যশোর সদর উপজেলা ও নগর-বিএনপির সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতি করে। গত ১৭ বছর বিএনপি জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার আন্দোলনে রাজপথে ছিলো, এখনো আছে। যতদিন একটি অবাধ, সুষ্টু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার অর্পিত না হচ্ছে ততোদিন বিএনপি রাজপথেই থাকবে। আর তার জন্য ৩১ দফা আমাদের হাতিয়ার। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে এই ৩১ দফা নিয়ে মানুষের কাছে যেতে হবে। তাদেরকে ৩১ দফার সুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে। আর তার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ৩১ দফার গুরুত্ব অনুধাবন করে তা ধারন করতে হবে; লালন করতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচি পালন

নড়াইলে বাঁশ-বেতই প্রধান জীবিকার উৎস প্রায় দুই শতাধিক নারীর

ইবির ট্যুরিজম বিভাগে অসুস্থ ও মৃত্যুদের স্মরণে দোয়া মাহফিল

আটক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্ররণ

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের

রাবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী গবেষণা মেলা

ববিতে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শিত

জাতীয় বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কৃত হলেন মো. আবু জুবায়ের

বিসিবির আস্থায় মিরাজ, পেলেন ওয়ানডে দলের নেতৃত্ব

আগুনে ভস্মীভূত নুর মিয়ার ঘর: দিরাইয়ে মানবিক সহায়তা