মঙ্গলবার, 28 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে সরস্বতী পূজার ব্যানার ছেঁড়ায় ছাত্রদলের নিন্দা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ - ১:৪৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার ব্যানার ছেঁড়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে লাগানো ব্যানার কতিপয় উগ্রবাদী, দুষ্কৃতিকারীদের দ্বারা ছিঁড়ে ফেলা হয়েছে যা বিভাগের সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এই অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার' নীতিতে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে কোনো প্রকার ধর্মীয় অবমাননা কোনো ক্রমেই মেনে নেওয়া হবে না।”
তিনি আরো বলেন, “উগ্রবাদী গোষ্ঠী যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত তাদের যেকোনো মূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করা হবে এবং নিজ নিজ ধর্ম পালনে সকল সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। যারা এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে”।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির ডিন’স কমিটির নতুন আহ্বায়ক ড. মো. জাফিরুল ইসলাম

ইউএপিসিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পবিপ্রবিতে গ্রীণ ফোরামের কুরআনের শিক্ষা ও রমাদান শীর্ষক সেমিনার 

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস

যবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে আহাদ হোসেন নিবীড় ও জাহিদুল ইসলাম শান্ত

ভোররাতে বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস চুরি

দেশের দীর্ঘতম ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু জানুয়ারিতে

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

আল্লাহর ঘরে দাঁড়িয়ে সেলফি-ভিডিও নয়; হজ হোক খালিস ইবাদতের সফর

ফ্যাসিস্ট সরকারের অধীনে সকল অবৈধ নিয়োগ বাতিলসহ ৯ দফা দাবি প্রস্তাবনা ইবি শাখা ছাত্রদলের