শুক্রবার, 14 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ - ৯:৫৮ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে জাহিদুল ইসলাম রাতুলকে সভাপতি ও সোহেল রানা জনিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল ২০১১-১২ সেশনের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি ২০১৭-১৮ সেশনের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী। এ ব্যাপারে সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম রাতুল বলেন, “কেন্দ্রীয় নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ কারন তারা আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা করবো”।

সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সোহেল রানা জনি বলেন, “কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সহ-সভাপতি সাকির আহমেদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য সর্বদা চেষ্টা করবো এবং ক্যাম্পাসে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য সকলের সাথে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে

কুবি শিক্ষার্থীদের অভিনব আয়োজন কাকা সমাজ

রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল: দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীতে বিশাল কর্মী সম্মেলন 

খুবির ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলন ও মুগ্ধকে নিয়ে প্রশ্ন

মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ করলো বাকৃবি ছাত্রদল

৬ দফা দাবি আদায়ে বাকৃবিতে রেলপথ অবরোধ ও স্নারকলিপি প্রদান

বাকৃবিতে দুই দিনব্যাপী জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত