সোমবার, 21 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে  চুনারুঘাটের চন্দনা খাল

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
সোমবার, ২১ জুলাই ২০২৫ - ৭:১৪ অপরাহ্ন

প্রতিবেদক, হবিগঞ্জঃ দখলে-দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহর সংলগ্ন চন্দনা খাল। শহরের ময়লা, আবর্জনা ও কচুরিপানায় ভরে গেছে এটি। উপজেলা সদরের পাশে হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সরেজমিন দেখা যায়, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে চন্দনা এলাকায় খালের প্রবেশ মুখে বাসা-বাড়ি ও দোকান মালিকরা অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করেছেন। যার ফলে এই খালে পানি প্রবেশে বাধার সৃষ্টি হচ্ছে। আবার খালের দুই পাশ দখল করে বাসা-বাড়ি ও দোকান নির্মাণ করার অভিযোগও পাওয়া গেছে। অপরদিকে, আশপাশের বাসাবাড়ি ও পৌরসভার ময়লা ফেলার কারণে চন্দনা খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এলাকার লোকজন জানান, এক সময় চন্দনা খাল থেকে তারা প্রচুর দেশী মাছ আহরণ করতেন। শহরের লোকজন অজু-গোসল করতেন এ খালে। উপজেলার পূর্বদিকের প্রায় ৮-১০ গ্রামের পানি নিষ্কাশন হতো চন্দনা খাল দিয়ে। এখন ময়লা আবর্জনায় খাল ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই গ্রামগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফসলি জমি নষ্ট হয়ে যায়। খাল পরিষ্কার ও দখলমুক্ত করতে তারা প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পৌরসভার পক্ষ থেকে চন্দনা খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই খাল পরিষ্কার ও দখলমুক্ত করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতি

উন্নত মম শির যবিপ্রবির উদ্যোগে কোয়ান্টাম সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার, মালিকদের নিকট হস্তান্তর

ইবিতে পরিবহন ব্যবস্থা সংস্কার দাবিতে মানববন্ধন

পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গুরুতর আহত,চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত