বুধবার, 2 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে তারুণ্য’র নতুন নেতৃত্বে তুরান-হিমেল

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২ জুলাই ২০২৫ - ৯:২৭ অপরাহ্ন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র ২০২৫-২৬ অর্থবছরের সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুরসালিন ইসলাম তুরান ও সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হিমেল নির্বাচিত হয়েছেন।
আজ ২৯ শে জুন ২০২৫, রোজ রবিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী তারুণ্য'র “১৬ তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
তারুণ্য'র ১১ তম যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের নেতৃত্বে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুরন্ত পথিক ও অগ্রপথিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নির্বাচনে ভোটাররা প্রত্যক্ষভাবে ভোট প্রদান করে সভাপতি ও সাধারণ সম্পাদক বেছে নেন। দুপুর ৩ টা থেকে ১.৩০ ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল পর্যালোচনার পর আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড শাহীনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
তারুণ্য'র সদস্য সুমন ইসলাম এবং জিন্নাত আলভি এর সঞ্চালনায়, সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারুণ্য'র সভাপতি মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারুণ্যের ১১ তম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, ১২তম সাধারণ সম্পাদক আব্দুল করিম, ২২-২৩ অর্থবছরের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, ২৩-২৪ অর্থবছরের সভাপতি মো. মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, সাবেক প্রচার সম্পাদক ওমর ফারুক, সুবাসিত সদস্য রিফাত হাসান অর্ণব এবং হাসিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ। এদিন সুবাসিত সদস্য সংবর্ধনা উপলক্ষে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ৩০ জন সুবাসিত সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য যে তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। 'অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য' প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি।
বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্ব দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মুল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে তারুণ্য।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে পরীক্ষা দিতে এসে তোপের মুখে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা

রাবি বরিশাল স্টুডেন্টস ফোরামের সভাপতি রাফি, সম্পাদক জান্নাত হাওলাদার

রাবির গবেষণা সংসদের নবীনবরণ অনুষ্ঠিত

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআইইউসাসের নিন্দা

গুরুতর আহত,চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

হৃদরোগে আক্রান্ত সাবু মামার পাশে দাঁড়ালো ডিআইইউ সাংবাদিক সমিতি

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,৬০ হাজার টাকা জরিমানা

বশেমুরবিপ্রবির বিভাগ ল্যাব পরিদর্শনে ভিসি প্রো ভিসি

রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধের ঘটনায় ১২ সদস্যের অনুসন্ধান কমিটি

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে মৎস্য অধিদপ্তরের ৩৯৫ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন