সোমবার, 27 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৯ দফা দাবিতে হাবিপ্রবির প্রশাসনিক ভবন অবরোধ

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ - ৪:৫০ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচনসহ ৯ দফা দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়নের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন ত্যাগ করবেন না বলে জানিয়েছেন তারা।

 

আজ সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা লেখেন, ‘ক্রেডিট ফি কমাতে হবে, হাকসু নির্বাচন দিতে হবে’; ‘দিয়ে দাও, ছাত্রলীগ নেতাদের অবৈধ নিয়োগ বাতিল চাই’ ইত্যাদি।

 

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হলো ১. এক মাসের মধ্যে ছাত্র সংসদের নীতিমালা প্রণয়ন করে সময়সূচি ঘোষণা করতে হবে, ২. ক্রেডিট ফি ৭৫-৮০ টাকা করে নোটিশ জারি করতে হবে, ৩. সেশনজট নিরসনে একাডেমিক রোডম্যাপ দিতে হবে এবং বাস্তবায়নের জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে, ৪. লাইব্রেরির মুজিব কর্নারকে জব কর্নার করে চাকরির বিভিন্ন বই দিতে হবে, ৫. আগামীকাল থেকে গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের বাস স্টপেজ করতে হবে, ৬. হামলাকারীদের বিচার আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, ৭. এক মাসের মধ্যে টিএসসি থেকে ব্যাংক অপসারণ করতে হবে, ৮. অবৈধ নিয়োগ বাতিলের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে ও ৯. শিক্ষক ও ক্লাসরুম সংকট দূরীকরণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।

 

আন্দোলনকারী শিক্ষার্থী তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখছি জুলাই আন্দোলনে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। শিক্ষার্থীবান্ধব বিভিন্ন দাবিদাওয়া গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু হাবিপ্রবি তার ঠিক বিপরীত। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আমাদের দাবি আদায় করেই মাঠ ছাড়ব।’ 

 

পরবর্তীতে দুপুর ১:৩০ টায়  বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে ছাত্র এবং উপাচার্যের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্ররা নির্দিষ্ট সময় জানতে চান এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি তুলে নেয়।

 

এ বিষয়ে বিশ্ববিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. এস এম এমদাদুল হাসান বলেন, ‘এই দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানউন্নয়নের লক্ষ্যেই সম্পৃক্ত। আমরা যতদ্রুত সম্ভব এই দাবিগুলো সমাধান করে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত মানে নিয়ে যাব।’

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো বাস্তবায়নে লিখিত রোডম্যাপ না আসা পর্যন্ত তারা প্রশাসনিক ভবন ত্যাগ করবেন না।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি পালিত

ধর্ষণের প্রতিবাদে আজকে মশাল মিছিল করল যবিপ্রবি শিক্ষার্থীরা

নাগেশ্বরীতে সরকারি প্রণোদনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

কৃষি সুরক্ষা পদ্ধতি নিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার যৌথ গবেষণা প্রকল্প

কুড়িগ্রামে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

রিকশা-অটোর বাড়তি ভাড়া ঠেকাতে বাকৃবির প্রশাসনিক পদক্ষেপ

যথাযথ মর্যাদায় হাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত