শনিবার, 1 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক‌ই পরিবারের তিনজনের

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ - ২:৩৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত স্বজনদের আহাজারিতে ভারি হয়েছে উঠেছে এলাকার পরিবেশ।নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)।পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম তার স্ত্রী ও বোনকে অটোভ্যানে করে বেলকুচিতে নানা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে বাস চাপা দিলে শফিকুলসহ তাদের তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অটোভ্যানে চড়ে যাবার পথে বাসচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় অটোভ্যানচালকসহ আরও তিনজন আহত হয়েছেন। মরদেহগুলো পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে।

নিহত শফিকুলের চাচাতো ভাই মাসুদ রানা আরো বলেন, মরদেহগুলো এখন বাড়িতে রয়েছে, বাদ জোহর একসঙ্গে দাফন কাজ সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, শফিকুল প্রায় ১৬ বছর যাবত বিদেশে ছিলেন, গত এক বছর আগে দেশে ফিরে বিয়ে করে আবার বিদেশে চলে যান। বিয়ের ৮ মাস পর গত ২২ দিন হলো আবার দেশে ফিরেছেন। আমরা কেউ এমন মৃত্যু মানতে পারছি না।

নিহত শফিকুলের বন্ধু মো. রাশেদ আলী বলেন, আমরা ছোট বেলা থেকে একসাথে বড় হয়েছি, দীর্ঘদিন ধরে শফিকুল বিদেশে ছিলেন। কিছুদিন হলো দেশে এসেছেন। শফিকুলসহ একই দিনে এক পরিবারের তিনজন মারা গেল। এটা আমরা কেউ মানতে পারছি না। পুরো এলাকা আজ নিস্তব্ধ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‌্যালি ও আলোচনা সভা

ক্ষতিকর বালাইনাশকের বিকল্প ব্যবহার নিয়ে বাকৃবি গবেষকদের পরামর্শ ও দিকনির্দেশনা

নাজিরপুরের বৈঠাকাটায় আশার সদস্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

হবিগঞ্জে চলন্ত বাসে কিশোরী ধর্ষণঃ চালক আটক

ছাত্রলীগ নিষিদ্ধে তিতুমীর কলেজে আনন্দ মিছিল

হাবিপ্রবিতে সপ্তম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

বাকৃবিতে রেল ক্লিপ চুরির সময় হাতেনাতে ধরা চোর

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

অদম্য সংগ্রামী নারী তাহমিনা আক্তার: এক স্বাবলম্বী নারীর জীবনের গল্প