শুক্রবার, 28 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিউজপেপার অলিম্পিয়াড

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:১১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’-এর আঞ্চলিক পর্ব, যা দেশের অন্যতম বৃহৎ পত্রিকাভিত্তিক প্রতিযোগিতা।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনে সার্বিক সহায়তা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। প্রতিযোগিতায় প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে সকল অংশগ্রহণকারীকে সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

 

তৃতীয় শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে বিভক্ত ছিল— ক (৩য়-৫ম শ্রেণি), খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), গ (৯ম-১০ম শ্রেণি), ঘ (১১শ-১২শ শ্রেণি) এবং ঙ (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)।

 

এসময় নিউজপেপার অলিম্পিয়াডের ময়মনসিংহ অঞ্চলের ডিভিশনাল কো-অর্ডিনেটর নুসরাত জাহান বলেন, “সাধারণ মানুষের মাঝে গণমাধ্যমের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতেই নিউজপেপার অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মানুষের জ্ঞানচর্চা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি পায়। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সংবাদপত্র পাঠের আগ্রহ তৈরি করবে এবং গণমাধ্যম সম্পর্কে আরও গভীর ধারণা দিতে সহায়ক হবে।”

 

উল্লেখ্য, ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’ এর জাতীয় পর্বের বিজয়ীদের জন্য রয়েছে ১ লাখ টাকা পুরস্কার, মিডিয়া ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ এবং বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেশের খ্যাতনামা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও পাবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ১ কেজি গাজা উদ্ধার

ঢাবির আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন

পবিপ্রবিতে আইটি কার্নিভাল-২০২৪ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

যেরকম কাটছে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মাহে রমজান

শ্রেষ্ঠ মেডিকেল অফিসার হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ডা. নিলুফা ইয়াসমিনকে মুক্তি ডায়াগনস্টিকের শুভেচ্ছা

গাজায় হামলা, সংহতি জানিয়ে রাবি প্রশাসনের সমাবেশ

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

ভালুকায় চুরি-ডাকাতি, ছিনতাই বেড়ে চললেও মিলছে না প্রতিকার

গল টেস্টে বৃষ্টি বাধা, তবু প্রাপ্তির পাল্লা ভারি বাংলাদেশের