সোমবার, 9 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
সোমবার, ৯ জুন ২০২৫ - ১:০২ অপরাহ্ন

পর্তুগালের জয় দিয়ে শেষ হলো ইউয়েফা ন্যাশনাল লিগের সাম্প্রতিক ফাইনাল। স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে পর্তুগাল। ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ে দুই দলই দুটি করে গোল করে সমতা বজায় রাখে।

ম্যাচ শুরু থেকেই রোনালদো মাঠে ছিলেন। স্পেন প্রথমার্ধে দুটি গোল তুলে দ্রুত এগিয়ে যায়। তবে পর্তুগাল একটি গোল করে সমতা রক্ষা করে। দ্বিতীয়ার্ধে রোনালদো আবারও গোল করে পর্তুগালের সমতা ফেরান এবং ম্যাচকে উত্তেজনাপূর্ণ করে তোলেন। অতিরিক্ত সময়ে কোনো গোল না হওয়ায় ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে পর্তুগালের খেলোয়াড়রা নিজেদের দারুণ প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা দিয়ে স্পেনকে ৫-৩ গোলে পরাজিত করে জয় নিশ্চিত করে। এই জয়ের মাধ্যমে পর্তুগাল দ্বিতীয়বারের মতো ইউয়েফা ন্যাশনাল লিগের চ্যাম্পিয়ন হয়।

২০১৮ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম আসরেও পর্তুগালই চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার তারা ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। এরপর ২০২০-২১ মৌসুমে ফ্রান্স স্পেনকে পরাজিত করে শিরোপা জিতে। ২০২২-২৩ মৌসুমে স্পেন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়, টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে। আর এবারে ২০২৪-২৫ মৌসুমে পর্তুগাল আবারো শীর্ষে উঠে।

রোনালদো, যিনি ৪০ বছর বয়সে, এখনও দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। তিনি গোলের মাধ্যমে যেমন দলের আশা জাগান, তেমনি তার অভিজ্ঞতা ও নেতৃত্বের জোরে দলকে গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করেন। তার অবিচল উপস্থিতি পর্তুগালকে ফুটবলের শীর্ষ পর্যায়ে রাখছে।

এই সাফল্য শুধু একটি ট্রফি জয় নয়, এটি পর্তুগালের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়। রোনালদোর নেতৃত্বে তারা প্রমাণ করেছে, সময়ের বাঁধা পেরিয়ে জয়ের জন্য দায়িত্ব ও মনোবল অপরিহার্য।

সর্বশেষ - শিক্ষা