রবিবার, 6 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জলমহল ইজারা নীতিমালা পরিবর্তন করা হবে উপদেষ্টা ফরিদা আখতার

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
রবিবার, ৬ জুলাই ২০২৫ - ৯:১৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ রোববার (৬ জুলাই) দুপুরে তিনি এই মতবিনিময় করেন।

  1. উপদেষ্টা ফরিদা আখতার বলেন, প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানকার জলমহালের একমাত্র অধিকার সেই মৎস্যজীবীদের। সারা বাংলাদেশে হাওর, বাওর, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে। আমরা জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তন করছি।

উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-যুবক, তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে এত বড় একটা পরিবর্তন এনেছে। এখন সরকার থেকে যদি তাদের কর্মসংস্থান, প্রশিক্ষণ দিতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান প্রমুখ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া

ফুটবল খেলাকে কেন্দ্র করে ডিআইইউতে সংঘর্ষ

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদিত

খুবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা

রাতে অরক্ষিত থাকে জামালপুর বিশ্ববিদ্যালয়; কাজে এসে ঘুমান নিরাপত্তাকর্মীরা

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু

ধর্ষণের বিরুদ্ধে ডিআইইউর দ্বিতীয় দিনের আন্দোলন

সোকসাসের বর্ষপূর্তি উপলক্ষে বিশিষ্ট সাংবাদিকদের মিলনমেলা

এতিমদের মাঝে পাবিপ্রবির আগামীর সূর্যের ইফতার বিতরণ