সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে মেয়েদের আন্তঃঅনুষদীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ১০:৩২ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আয়োজিত মেয়েদের আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শনিবার (১ মার্চ) সকালে পবিপ্রবি সেন্ট্রাল ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে সিএসই অনুষদ বনাম  ইএসডিএম অনুষদ এর মধ্যাকার ম্যাচে সিএসই অনুষদ ৭ উইকেটে জয়লাভ করে। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এবং টুর্নামেন্ট সেরা ব্যাটার নির্বাচিত হন ইএসডিএম অনুষদের শিক্ষার্থী তনিমা সরকার। ফাইনালে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছে সিএসই অনুষদের  শিক্ষার্থী ঐশ্বরিয়া এবং টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হন সিএসই অনুষদের শিক্ষার্থী রামিসা। 

ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.  জিল্লুর রহমান। আরও উপস্থিত ছিলেন শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজয়ী ফ্যাকাল্টির  সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।  

উপাচার্য বলেন, খেলাধুলা সবাইকে মাদক সহ নেতিবাচক প্রভাব খেকে মুক্ত রাখে।তিনি এ সময় মাঠ সর্বদা খেলাধুলায় মুখোরিত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

অধ্যাপক ড.  জিল্লুর রহমান বলেন, ম্যাচে যারাই জয়লাভ করুক দিন শেষে স্পোর্টস এর ই জয় হয়েছে।

শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবেই এতে মন খারাপ করা যাবেনা।

ফ্যাকাল্টি অফ সিএসই এর জয়ের মাধ্যমে সমাপ্ত হলো দীর্ঘ ২০ দিনের আন্তঃঅনুষদীয় প্রমিলা ক্রিকেট টুর্নামেন্টের। যেখানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের শিক্ষার্থীর অংশগ্রহণ করেন এবং রানারআপ হিসাবে টুর্নামেন্ট শেষ করে ফ্যাকাল্টি অফ ইএসডিএম।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২১তম ইন্টার্নশিপের উদ্বোধনী

তারেক-ইউনূস এর ঐতিহাসিক বৈঠক, ষড়যন্ত্রকারীদের গেম ওভার: শফিকুল আলম

ভারত থেকে কুড়িগ্রামে ৯ বাংলাদেশিকে পুশইন, উদ্ধার করে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ

ফের আলোচনায় ক্ষুদে শিল্পী শেহমান, পৌঁছে যেতে চান সাফল্যের চূড়ায়

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির বিভিন্ন ক্লাব-সংগঠন

বুটেক্সে নবীন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন

বাকৃবি কেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

উপাচার্যের স্বেচ্ছাচারিতায় ফ্যাসিস্টের দোসর ববি রেজিস্ট্রার স্বপদে পুনর্বহাল

লংমার্চের চেতনায় ফিরে দেখা বাংলাদেশের পানি আন্দোলন

তদন্তের স্বার্থে হাবিপ্রবির ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানকে অব্যহতি