রবিবার, 16 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েও রক্ষা হলো না আ.লীগ নেত্রী দোলনার 

প্রতিবেদক
Alomgir Hossain Asif
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৫৬ অপরাহ্ন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ঢাকা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামের বাড়ি গিয়েও রক্ষা হলো না আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারের (২৭)। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাকে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তার দোলনা আক্তার সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে আত্মগোপনের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু

নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

নড়াইলে হামদার্দ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ ট্যাবলেটসহ যশোরের রিদয় গ্রেফতার

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখম

৩৩তম কার্যনির্বাহী কমিটিকে বিদায় সংবর্ধনা দিল রাবি প্রেসক্লাব

বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল

মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি: হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আত্মকথন

গেজেটকে হাতিয়ার বানিয়ে নগর ভবন দখলের রাজনীতি, নিরব সরকার

তাড়াশে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

রাবির সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা