সোমবার, 17 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে ছওয়াব মাইক্রোফাইন্যান্স শাখার উদ্বোধন

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:০১ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শরিয়াহভিত্তিক মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান ছওয়াব-এর একটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নাগেশ্বরী শহরের শাখা কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাখার উদ্বোধন করেন ছওয়াব-এর জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মোঃ আবুল হাসান এবং প্রোগ্রাম বিভাগের সহকারী ম্যানেজার আবু সাঈদ মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামছুদ্দিন ও সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুল হক খন্দকার (বেলাল মাস্টার), নাগেশ্বরী ডিএম একাডেমীর প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সিনিয়র শিক্ষক মোঃ আফজাল হোসেন, নিকাহ রেজিস্ট্রার মোসলেম উদ্দিন এবং ফুলবাড়ী উপজেলা ছওয়াব-এর অফিসার মোঃ এরশাদুল হক খন্দকার।

শ্রেণি-পেশা নির্বিশেষে উপজেলার বিভিন্ন মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে ছওয়াব-এর জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার বলেন, ছওয়াব সম্পূর্ণ হালাল ও শরীয়াহভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি কখনো অর্থ লেনদেন করে না; বরং পণ্য কেনাবেচার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ ছাড়া, ছওয়াব ফাউন্ডেশন সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মাদ্রাসায় অজুখানা নির্মাণ, টিউবওয়েল স্থাপন ও মসজিদ নির্মাণের কাজ করে আসছে। ভবিষ্যতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা, হাসপাতাল ও মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা মবের শিকার হওয়ার অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় নেতার

হবিগঞ্জে ড্রাম ট্রাকে বালুর নীচে লুকিয়ে রাখা ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ২

সোনাগাজীতে শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পারিং এর অভিযোগ

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বসন্তবরণ উদযাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৩ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ

বাকৃবিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী মতবিনিময় সভা

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

মসিকের জলাবদ্ধতা সমস্যা ও নিরসনে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন