শুক্রবার, 25 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের গুনতে হলো দ্বিগুণ ভাড়া

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ - ৯:০৭ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হচ্ছে দ্বিগুণ ভাড়া। শুক্রবার (২৫ এপ্রিল) গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । পরিক্ষা দিতে আশা শিক্ষার্থীদের অটোরিকশায় গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। টার্মিনাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভাড়া ৫ টাকা হলেও আজ গুচ্ছের ভর্তি পরীক্ষা থাকায় তা ১০ টাকা হয়ে গেছে । তবে শিক্ষার্থীরা বলছেন ভিন্ন কথা,তারা মনে করেন, এই ভাড়া বৃদ্ধি অনৈতিক এবং অপ্রয়োজনীয়। ভর্তি পরীক্ষা দিতে আশা এক শিক্ষার্থী বলেন” আমি এক বড় ভাইয়ের কাছে শুনেছি টার্মিনাল থেকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫ টা কিন্তু আজ পরীক্ষা দিতে এসে অটোরিকশা চালক আমার কাছে থেকে ১০ টাকা চায় এবং কিছুখন কথা কাটাকাটি হলেও পরীক্ষা থাকায় আমি ১০ টাকা দিতে বাধ্য হয়েছি।” তিনি আর বলেন, “অতিরিক্ত ভাড়া নেওয়া একটা অসৎ উপায়। আমার বাসা রাজশাহীতে সেখানে কোন গুচ্ছের কেন্দ্র না থাকায়।আমাকে আজকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছি পরিক্ষা দিতে হয়েছে। দূরে থেকে আশা মানুষের কাছে থেকে এমন ভাবে দ্বিগুণ ভাড়া আদায় করা অন্যায়।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত