বুধবার, 23 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববি এবং পবিপ্রবি ভাইস-চ্যান্সেলরদের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ - ৩:২০ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’র সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর মধ্যকার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সহ-শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কন্নোয়নে গুরুত্ব সহকারে বিশদ আলোচনা হয় এবং উভয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে পারস্পরিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর মারুফা আক্তার, পবিপ্রবি’র ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম, হেমায়েত জাহান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন এবং ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর’কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং পবিপ্রবির ভাইস চ্যান্সেলরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

তাঁতেরকাঠীতে বেপরোয়া কিশোর গ্যাং

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চালককে নির্যাতনের কারণে ওসি সহ ১৫ পুলিশের নামে মামলা

ছাত্রদলের পাঁচ কর্মীর বিরুদ্ধে পাবিপ্রবির প্রশাসনিক ব্যবস্থা

জুলাই শহিদদের স্মরণে মাভাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ধরা প্রবাসী, অতঃপর

মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করে ফেলি: হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আত্মকথন

হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন: উপস্থিতি ৮১ শতাংশ

দিরাইয়ে নিজ ঘরে আগুন দিয়ে গ্রামবাসীকে ভয় দেখানোর অভিযোগ

ধর্ষণের বিরুদ্ধে ডিআইইউর দ্বিতীয় দিনের আন্দোলন