মঙ্গলবার, 8 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে উদযাপিত হবে ‘জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ - ৮:৩০ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সরকার ঘোষিত ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে পালন করবে। এ উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টায় উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে আয়োজক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

 

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন ইনস্টিটিউট ও প্রশাসনিক দফতরের পরিচালকবৃন্দ এবং জ্যেষ্ঠ শিক্ষকরা।

 

সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐতিহাসিক অভ্যুত্থানের স্মরণে আমরা এ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করব।” তিনি কর্মসূচিগুলো সফল করতে শিক্ষক, শিক্ষার্থী ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

 

উল্লেখ্য, এই দুই দিবসকে কেন্দ্র করে শিগগিরই বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

শেকৃবির আওয়ামীপন্থি ১২ শিক্ষককে বরখাস্ত

ফুলবাড়ীতে থানা যুব সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিপ্রবিতে ব্যবস্থাপনা দিবস উদযাপিত

পবিপ্রবিতে আইটি স্কিল ডেভেলপমেন্ট শীর্ষক দিনব্যাপী সেমিনার

গণ-অভ্যুত্থানের গান নিয়ে বশেফমুবিপ্রবিতে কণ্ঠশিল্পী আমিরুল মানিক

পোরশায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন ও বাজার মনিটরিং

রাবি সমন্বয়কদের পৃষ্ঠপোষক রাশেদুলের নিয়োগ অবৈধ, উপাচার্যের কড়া জবাব

ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতা আটক

শিক্ষক লাঞ্ছনা, প্রক্টর সন্তোষ বসুর ঔদ্ধত্য এবং রাজনীতি নিষিদ্ধকরণ: ২০২৪ এর পবিপ্রবি