বুধবার, 11 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ - ১০:৪১ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি। অনুষ্ঠানটির সঞ্চলনা করেছেন লোকপ্রশাসন বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী বজলুর রহমান।

সংগঠনটি  সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দীন ফকির সহ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির শতাধিক শিক্ষার্থী। 

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, আজকে টাঙ্গাইল জেলার সকলে একসাথে কথা বলতে পারছি, আড্ডা দিতে পারছি, ঘুরতে পারছি এসবকিছুর পিছনে এই সংগঠন জড়িয়ে আছে। আমরা যখন শুরুর দিকে আসছিলাম অবিভাবকশূণ্য ছিলো কিন্তু আজকে সেই শূন্যতা নেই। শুরুর দিকে ৪-৫ জন নিয়ে এর যাত্রা শুরু। 

তিনি আরও বলেন, এই জেলার প্রোগ্রামে আসাটা আবেগের। টাঙ্গাইল জেলা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে অনেক পরিচিত যা সম্ভব হয়েছে এখানে আগত শিক্ষার্থীদের জন্যই। যারা নবীন এসেছো তারা সবসময় জেলাকে নিজের মনে স্থান দিবে। প্রবীন যারা বিদায় নিচ্ছে তারা তাদের কর্মে আমাদের স্মরণে থাকবে। সর্বোপরি সবার প্রতি আশীর্বাদ ও দোয়া।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ ও গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

সুলতানা রাজিয়া হলের প্রাণী উচ্ছেদ বিজ্ঞপ্তি ঘিরে বাকৃবিতে বিক্ষোভ সমাবেশ

শেকৃবিতে জুলাই শহীদদের স্বরণে মিনি ম্যারাথন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন

ফুলবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বিএনপির প্রস্তাবে দলীয় স্বার্থ রয়েছে, এনসিসিই সমাধান: সারজিস

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

কুবিতে হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত

বাঘায় অসহায় পরিবার পেল ঈদের উপহার