বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবির সামনে পাবনা-ঢাকা মহাসড়কের স্পিড ব্রেকার দেওয়ার সুবিধা

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ৪:১৩ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার দেওয়া সুবিধায় লোক প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে জান্নাতুল ফেরদাউস বলেন, “একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না” কথাটা আমরা প্রায়ই বলি এবং বিশ্বাস করি। আমাদের দেশে জনসংখ্যা যেমন বাড়তেছে ঠিক তেমনি বাড়তেছে যানবাহন এবং রাস্তাঘাটের পরিধি। যানবাহনকে আমরা কমানোর চেষ্টা করলেও সম্ভব হচ্ছে না কিন্তু চেষ্টা করলে আমরা দুর্ঘটনা অনেকটাই এড়াতে পারি আমাদের সঠিক চিন্তাভাবনা এবং কার্যাবলীর মধ্য দিয়ে। সেটা হতে পারেন জনসচেতনতা সৃষ্টি করা, লিফলেট বিতরণ করা এবং রাস্তার গুরুত্বপূর্ণ স্থাপনা (যেমন: শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালত এবং বিশ্ববিদ্যালয় যদি মেইন রাস্তার পাশেই হয় তাহলে জেব্রা ক্রসিং, স্পিড ব্রেকার, ফুটওভার ব্রিজ এবং আন্ডারপাস তৈরি করলে অনেক টা দুর্ঘটনা এড়াতে সম্ভব। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি এবং বিশ্ববিদ্যালয়টি একদম রাস্তার পাশে এবং আমাদের সামনে একটা স্পিড ব্রেকার রয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীসহ অন্যান্য পথচারীদের চলাফেরা করা এবং দুর্ঘটনা আল্লাহ তায়ালার রহমতে অনেকটাই হ্রাস করা সম্ভব হয়েছে। এমনকি আমাদের এই স্পিড ব্রেকার এর কারণে দূর পাল্লা দ্রুতগামী বাসগুলো সচেতনতার সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে চলাফেরা করে এবং পথচারী ও ছাত্রছাত্রীরা সচেতনতা অবলম্বন করতে পারে। এর ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে আল্লাহর রহমতে রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই নাই বললেই চলে। এইতো গত কয়েক মাস আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মেইন গেটের সামনে দূরপাল্লার বাসে মর্মান্তিক দুর্ঘটনা শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। হয়তো তাদের মেইন গেটের সামনে যে প্রাথমিক স্পিড ব্রেকার বা ট্রাফিক নিয়ম সেগুলো সঠিকভাবে পালন করা সম্ভব হয়নি। এজন্যই এত বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এছাড়াও দেশের শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্পোরেট অফিসের সামনে প্রচুর মানুষ পঙ্গুত্ববরণ করেন এবং মৃত্যুবরণ করেন রাস্তায় এরকম স্পিড ব্রেকার বা ট্রাফিক নিয়ম না থাকার বা মানার কারণে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্পিড ব্রেকার আমাদের পথচারী, ছাত্রছাত্রী এবং যানবাহন সবকিছুই জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশের অন্য জায়গায়ও ব্যবহার করা উচিত।

অন্য দিকে লোক প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মো: মাকসুদুল ইসলাম রিয়াদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার স্থাপন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি যানবাহনের গতি নিয়ন্ত্রণ করে, দুর্ঘটনা প্রতিরোধ করে এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করে। শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পার হতে পারে, অসুস্থ, বৃদ্ধ ব্যাক্তিদের যা তাদের দৈনন্দিন চলাচলে স্বস্তি আনে। পাশাপাশি, চালকরা বিশ্ববিদ্যালয় এলাকায় ধীরগতিতে গাড়ি চালাতে বাধ্য হয়, ফলে ট্রাফিক শৃঙ্খলা বজায় থাকে। আমাদের ক্যাম্পাসের সামনে অনেক সময় অনেকে দূর্ঘটনার শিকার হয়েছে আশা করছি তা ভবিষ্যতে শূন্য কোঠায় নেমে আসবে। স্পিড ব্রেকার থাকার ফলে হর্ন বাজানো কমে, যা ক্যাম্পাসের শান্ত পরিবেশ রক্ষা করে। সুতরাং, বিশ্ববিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার স্থাপন নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচলের জন্য অত্যন্ত কার্যকর।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে বাড়ির জমি দখল নিয়ে সংঘর্ষ,গ্রেফতার ১ জন।

খালিদ সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় 10 টি ভুল এড়ানো উচিত

রুপগন্জে হাসিব হত্যাকান্ড মামলা: শামীম বাহিনীর প্রধানকে যুবদল থেকে বহিষ্কার, গ্রেপ্তার ২

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপ ২০২৫: শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের প্রত্যয়

ফুলবাড়ীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীতে গাজাসহ গ্রেপ্তার ২ জন

শহীদ হবিবুর রহমানের প্রয়াণ দিবসে রাবিতে শ্রদ্ধা

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে সোহাগ -আমিনুল