বুধবার, 5 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ক্যাম্পাস নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞায় ইবিতে মাইকিং

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
বুধবার, ৫ মার্চ ২০২৫ - ১:২৩ অপরাহ্ন

 

  •  

ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার (৫ মার্চ) সকালে ক্যাম্পাসে মাইকিং করে এ ঘোষণা করা হয়। 

মাইকিং করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বুধবার (৫ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব ছাত্র-ছাত্রীকে সার্বক্ষণিক নিজের পরিচয়পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘প্রশাসনের মনে হয়েছে ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন। তাই মাইকিংয়ের মাধ্যমে এটি প্রচার প্রচারণা করা হচ্ছে। আমরা বলার পরও কেউ ঢুকলে বিষয়টি আমরা বিবেচনা করে দেখব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - শিক্ষা