রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেরপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ৪:২৫ অপরাহ্ন

শেরপুর সদরের বাঁশতলা এলাকায় বাসচাপায় মজনু মিয়া (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার দুপুরে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য শেরপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

নিহত মজনু মিয়া ভাতশালা ইউনিয়নের ছফর উদ্দিনের ছেলে। সম্প্রতি সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তিনি নিজ এলাকায় বসবাস করছিলেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, মজনু মিয়া মোটরসাইকেলযোগে শহর থেকে ভাতশালার দিকে যাচ্ছিলেন। বাঁশতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘শাম্মী ডিলাক্স’ নামের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

নিহতের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, “আমার চাচা কিছুদিন আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। তাঁর তিন সন্তান রয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

জেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল কাদের জানান, “আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধ জনতা প্রথমে আমাদের বাধা দেয়, ফলে নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে।”

সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবিতে যোগ দিলেন ইরানি প্রফেসর

জাতীয় বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কৃত হলেন মো. আবু জুবায়ের

রূপগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ পালন   

পাবিপ্রবি শাখার নতুন কমিটি দিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

পাহাড়িদের প্রতি ‘আদর’ অভিযানের নাম দিয়ে উত্তেজনা

কুবির সুনীতি শান্তি হলের ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ

“বাকৃবি জাতীয়তাবাদের আঁতুড়ঘর ও সুস্থ ধারার রাজনীতির রোল মডেল”- সদস্য সচিব শফিক

রূপগঞ্জে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা

ভর্তিচ্ছু আন্দোলনরতদের সঙ্গে বৈঠক, যে আশ্বাস দিল ইউজিসি

নাঃগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভী গ্রেপ্তার