সোমবার, 14 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পলিমাটির উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
MD SIHABUL ALOM SOMRAT
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ - ১১:১৬ পূর্বাহ্ন

বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী:

রাজশাহীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল ২৫ সোমবার সকাল সাতটায় পলিমাটি’র উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

এতে সংগঠনের সাংস্কৃতিক কর্মী, অভিভাবকসহ সকল স্তরের মানুষ অংশ নেন। শোভাযাত্রায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও সার্বিক) মোঃ হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মো: আলিফ, সভাপতি উজ্জ্বল আলী, তর্কশালা ডিবেটিং ক্লাবের সভাপতি ও রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি সিএন্ডবি মোড় হতে শুরু হয়ে শিশু একাডেমী ঘুরে আবার সিএন্ডবি মোড়ের পলিমাটি চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপস্থিত সকলে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা উৎসবে অংশ নেন। এরপর পলিমাটি’র সাংস্কৃতিক কর্মীরা পলিমাটি চত্বরে স্থাপিত মঞ্চে বাঙালি সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে সংগঠনের সাংস্কৃতিক কর্মী তৃণা, তমাল, অথি, শোভা, রাহি, নিকি, শ্রদ্ধা, মেহেদী, নুসরাত, ববিতা, মাহিম, মৃদুলা, মাধুর্য, হাকিম, রাফাসহ অন্যান্যরা অংশ নেন। সবশেষে পলিমাটি’র ভাতৃপ্রতিম সংগঠন ‘দ্য ফ্লাইং ফিট’ এর সদস্যদের তায়কোয়ান্দো প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভারতে বিমানের পর এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

হবিগঞ্জ মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে জেলা ছাত্রদলের মানববন্ধন

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু কাল

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতি

মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্রের আয়োজনে মে দিবস স্মরণে আলোচনা সভা আয়োজন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

জনগণ বনাম রাজনৈতিক দল

হত্যা মামলায় শ্রমিক লীগের সভাপতি ও যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ

জাতীয় প্রেস ক্লাবে আইটিইটির প্রাক বাজেট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত