বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ১:১৯ অপরাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার টাউন হল মার্কেটের সামনে সুতার দোকান রয়েছে তার। তবে সুতার ব্যবসার পাশাপাশি গাঁজার ব্যবসা করতেন উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা মোজাম্মেল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনের সুতার দোকান থেকে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ।
আটক মোজাম্মেল মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মো. মিকাইল মোল্যার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি অভিযানিক দল উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনে মোজাম্মেল মোল্যা নামে এক ব্যক্তির দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোজাম্মেলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির পাঁচ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ বলেন, মোজাম্মেল মোল্যাকে গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের বই পড়ার সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন

বশেফমুবিপ্রবি’তে আন্দোলনের তোপে ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধে অনড় সাধারণ শিক্ষার্থী

ইবির বাংলা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মনজুর রহমান

নির্বাচনে মাস্তানি ঠেকাতে একাধিক দিনে ভোট নেওয়ার পরামর্শ জামায়াতের

এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী দিলো তুরস্কের সংগঠন এয়াতিম ভাকফি

দলে ফিরলেন লিটন-নাঈম, চমক নিয়ে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

নড়াইলে কাঠ পুড়িয়ে কয়লার ভাটা এলাকার পরিবেশে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

ময়মনসিংহে ৬ ডাকাত সদস্য গ্রেফতার

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার