শনিবার, 26 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রংপুরে শেকৃবি শিক্ষকের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ - ১০:২০ অপরাহ্ন

 

বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ ” স্লোগানকে সামনে রেখে ঢাকা ব্যাংক এর সহযোগিতায় আজ  রংপুর সদর উপজেলায় “ধানের বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকার ক্ষতিরধরন ও দমন ব্যবস্থাপনা বিষয়ক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ  কর্মশালা” এর আয়োজন করা হয়।

শনিবার (২৬ এপ্রিল) সকলা ১১টায় শুরু হয় কর্মশালা। উক্ত কর্মশালার সার্বিক দায়িত্বে ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাহমিনা আক্তার। এসময় তিনি ধানের বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকার ক্ষতির ধরন সম্পর্কে কৃষকদের মাঝে বিস্তারিত আলোচনা করেন এবং এর প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেন।।এছাড়াও উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপপরিচালক – কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম(কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, রংপুর)।তিনি কৃষকদের মাঝে সুষম খাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মাজড়া বা কারেন্ট পোকা কোন ফসলে বেশি আকৃষ্ট হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।।  আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, ১ কেজি সয়াবিন তেল পেতে ৫ কেজি সয়াবিন লাগে।।সুতরাং  বিশুদ্ধ সয়াবিন তেল পাওয়ার সুযোগ কম। আর পেলেও তার লিটার প্রায় ৫০০ টাকার কাছাকাছি হবে। তাই  সরিষা আবাদ বাড়ানোতে জোর দেওয়া হচ্ছে। যেটা সাস্থের জন্য ভালো এবং দামও সাধ্যের মধ্যে।।  এছাড়াও  

কৃষিবিদ মোছাঃ শায়লা আফরোজ সেতু (কৃষি সম্প্রসারণ অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিস,তাজহাট,রংপুর) কীটনাশকের সহনশীল ও নিরাপদ ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং কীটনাশকের নিরাপদ ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। কীটনাশকের সহনশীল ও নিরাপদ ব্যবহারে কৃষকদের আগ্রহী হওয়ার বার্তা দেন। আরেক কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম 

(মেট্রোপলিটন কৃষি অফিস,তাজহাট,রংপুর) নিরাপদ ফসল উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি বিষয়ক বিস্তারিত আলোচনা করেন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহারে কৃষকদের সচেতন থাকার পরামর্শ দেন। 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত কৃষক মজিবর আলম বলেন,” হামরা ছোট থাকি যেমন করি চাষবাস করি তেমন করিই করি।। আইজ অনেক কিছু শিখিবার পাইনো। সরকারকে বলমো যেন সারের আর বিজের দাম কমে দেয়। আর এবার ধানের দাম যেন পেঁয়াজ আর সবজির মতন না কমে। তাইলে না খায়ে মরা লাগবে হামাক।

এমন প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে উপপরিচালক – কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম বলেন,” এমন প্রশিক্ষণ কর্মশালা সত্যিই প্রশংসনীয়।  এতে করে কৃষকদের জানার পরিধি বাড়ার পাশাপাশি তারা উপকৃতও হবেন।।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সহযোগী হিসেবে  আরও উপস্থিত ছিলেন,শেকৃবি শিক্ষার্থী সাকিব মাহদি আজিজ, কাজী নাফিজ সোয়াদ, মাহফুজুর আলম শোভন,তাজিজুল ইসলাম তুহিন, ছওবান চৌধুরী, আবুল খায়ের রাফি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের বেতন বকেয়ায় মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহীনি মোতায়েন 

লংগদুতে জামায়াত কর্তৃক ২ শতাধিক কম্বল বিতরণ

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

বিএনপি

মানুষের প্রত্যাশা পুরণে বিএনপি অঙ্গিকারবদ্ধ : গিয়াস উদ্দিন

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীতে বিশাল কর্মী সম্মেলন 

গুরুতর আহত,চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

রূপগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ

আল্লাহর রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিত্বে বাংলাদেশ চাই: জামায়াতের আমির

পাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন