সোমবার, 21 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

২ বাংলাদেশী কৃষককে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ - ৬:৪৩ অপরাহ্ন
২ বাংলাদেশী কৃষককে নির্যাতনের অভিযোগ

২ বাংলাদেশী কৃষককে ভারতে নির্যাতন ভিডিও ভাইরাল নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ বাংলাদেশী ২ কৃষককে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই সেখানকার উচ্ছৃংখল কিছু লোক বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন করছে। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়। ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪) ও আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩)। ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ বাংলাদেশি নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এ জন্য তাদেরকে আটক করা হয়। সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশী হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক রোববার বিকালে অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ির সদস্যদের কাছে রোববার বিকাল পৌণে ৬টার দিকে আটক বাংলাদেশী তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়াকে (৫৪) হস্তান্তর করেন। হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সর্তক রয়েছে। মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ ০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বাঁশঝানি সীমান্তে মসজিদের গাছে বিএসএফের সিসি ক্যামেরা, বিজিবির আপত্তি।

চিরিরবন্দরে মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্ব সমুদ্র দিবস উদযাপনে মেরিটাইম ইউনিভার্সিটির বিশেষ আয়োজন

২০২৫-২৬ অর্থ বছরে বাকৃবির বাজেট প্রায় ৩৮৮ কোটি, বেড়েছে ৭.৭১ শতাংশ

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

নড়াইলে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার

পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের উদ্বোধন

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ববিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯৩ শতাংশ

রাজানগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন কৃষক দলের নেতৃবৃন্দ