শনিবার, 3 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কাগমারী ব্রিজে মাইক্রোবাস দুর্ঘটনায় মাভাবিপ্রবির শিক্ষার্থী পার্থ আহত

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৩ মে ২০২৫ - ১০:৩২ অপরাহ্ন

মো জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী পার্থ সরকার আজ কাগমারী ব্রিজ এলাকায় একটি মাইকোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর মাইকোবাসের মালিক দায়িত্বশীল ভূমিকা না নিয়ে পার্থকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে শুধু সাধারণ কিছু ওষুধ কিনে দেন এবং দ্রুত সেখান থেকে চলে যান।

পরবর্তীতে সহপাঠীরা পার্থকে সোনিয়া মেডিকেলে নিয়ে যান চিকিৎসার জন্য। আহতের খবরে বিভাগের শিক্ষার্থীরা চিকিৎসাকেন্দ্রে জড়ো হন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাইকোবাসের মালিক দুর্ঘটনার পর সহযোগিতার পরিবর্তে উল্টো উপস্থিত শিক্ষার্থীদের হুমকি দেন।

তারা আরও বলেন, এত বড় একটি ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার তৎপরতা বা উদ্বেগ প্রকাশ পাওয়া যায়নি, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা সৃষ্টি করেছে।

ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। শিক্ষার্থীরা দ্রুত ন্যায়বিচার ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

বন্দরে নারী ফাঁদ পেতে গ্রাফিক্স ডিজাইনার অপহরণ, গ্রেপ্তার ৬

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

তামিম ইকবাল

তামিম ইকবাল: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ১৫ বছরের উজ্জ্বল এবং চিরস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি

যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

পাবিপ্রবির সামনে পাবনা-ঢাকা মহাসড়কের স্পিড ব্রেকার দেওয়ার সুবিধা

সিরাজগঞ্জের কামারখন্দে গোসল করতে গিয়ে ৩ স্কুল শিক্ষার্থী নিখোঁজ

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বগা সেতু বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

বাংলার ঐতিহ্য ধরে রাখতে পাবিপ্রবিতে বৈচিত্র্য ও আনন্দে উদযাপিত বাংলা নববর্ষ