রবিবার, 29 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৯ জুন ২০২৫ - ৫:২৯ অপরাহ্ন

নারী ক্রিকেটের বিকাশে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।

 

আজ ২৯ জুন রোববার বেলা ১২ টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্বে পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের নারীরাও ক্রিকেটে পারদর্শী ইতোমধ্যে তারা প্রমাণ করেছে। ভালো মানের খেলোয়াড় তৈরি করতে হলে প্রাথমিক পর্যায় থেকে নারীদের ক্রিকেটে এগিয়ে আসতে হবে। নারীদের ক্রিকেটে আরও ভালো করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে নারী ক্রিকেটে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

 

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহবায়ক ড. সেলিনা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাসিম রেজা, সহকারী অধ্যাপক ড. মো. হামিদুর রহমান, শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ হেল কাফি, সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউডিএসের বর্ণাঢ্য ইফতার ও সম্প্রীতি সভা, বিতর্ক কর্মশালায় তারুণ্যের উচ্ছ্বাস

সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গ্রেফতার।

সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, হত্যা না দুর্ঘটনা—ধোঁয়াশায় পুলিশ

টাংগাইলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ছাত্রলীগ

‘শাহবাগ থেকেই ফ্যাসিবাদ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান’— শিবির সেক্রেটারি

সোনারগাঁ উপজেলায় দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

যবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন

দালাল রাহাত সিকদারের খপ্পরে বিদেশে শোচনীয় অবস্থায় সুমন সিকদার, হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা