মঙ্গলবার, 26 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ - ৪:৩০ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে প্রথমবারের মত ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় অনুষদের ১১১ জন শিক্ষার্থী প্রায় ১২টি প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওই অনুষদের গ্যালারিতে ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

 

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার্নশিপের কো-অর্ডিনেটর এবং কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। 

 

এসময় ইন্টার্নশিপ অনুষ্ঠানের সভাপতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন বলেন, প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য একটি নতুন সুযোগ। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও তাত্ত্বিক জ্ঞানের মেলবন্ধন ঘটাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ইন্টার্নশিপ প্রোগ্রাম পরবর্তী মূল্যায়ন হওয়া উচিত, যাতে পরবর্তীতে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের কার্যপ্রক্রিয়া গুলো আরো উন্নত করা যায়। শিক্ষার্থীরা যে নোটবুক পেয়েছে তাতে যেন তারা পুরো জার্নির সকল কিছু লিপিবদ্ধ করে রাখে।

 

জানা যায়, ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা), বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বিএআরডি), কৃষি বিপণন বিভাগ (ডিএএম), সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএএফ বাংলাদেশ), সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি), বাংলাদেশ কৃষি ব্যাংক (পিএলসি), যমুনা ব্যাংক (পিএলসি), পূবালী ব্যাংক (পিএলসি), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) সহ মোট ১২ টি স্থানে অংশগ্রহণ করবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত
গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

বোর্ডের ফল জালিয়াতির অভিযোগে সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

ন্যাশনাল পাথওয়ে ডকুমেন্টের প্লান অফ একশন প্রণয়নে সাবন্যাশনাল ডায়লগ অনুষ্ঠিত

পাঁচবিবির ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পেলেন এসিল্যান্ড বেলায়েত হোসেন

ভারত থেকে কুড়িগ্রামে ৯ বাংলাদেশিকে পুশইন, উদ্ধার করে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ

চলমান সার সংকট ও মূল্য নিয়ন্ত্রণে সভা

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৪

শীতার্তদের মাঝে পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের উষ্ণতার আমেজ

ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার