রবিবার, 16 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবি শাখার বিজ্ঞান ক্লাব নতুন কমিটি

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:১৪ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার বিজ্ঞান ক্লাবের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শাফিউল ইসলাম শামীম এবং সদস্য সচিব হিসেবে রসায়ন বিভাগের মো: সজীব প্রামানিক। উক্ত আহ্বায়ক কমিটিতে ১৪ সদস্য বিশিষ্ট গঠন করা হয়। 

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইন্স ক্লাবের আহবায়ক সাফিউল ইসলাম শামীম বলেন,“বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করা, শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, ও বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করাই আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য। যেহেতু নতুনভাবে প্রতিষ্ঠিত তাই প্রথমদিকে আমরা বিজ্ঞান বিষয়ক সেমিনার, কর্মশালা, সাইন্সফেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ক্লাবকে কার্যকর ও শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে চাই। পাশাপাশি, অন্যান্য ক্লাব ও গবেষনা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা আছে।”

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইন্স ক্লাবের সদস্য সচিব মো: সজীব প্রামানিক বলেন,“বিজ্ঞান চর্চার আগ্রহ বৃদ্ধি করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা মূলক কাজের সু্যোগ তৈরি করে নতুন কিছু উদ্ভাবন করায় আমাদের লক্ষ্য।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত