সোমবার, 11 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক পেলেন বাকৃবির ৫ জন অধ্যাপক

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১১ নভেম্বর ২০২৪ - ৭:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক পেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫ জন শিক্ষক। জীব বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণায় অসামান্য কৃতিত্ব ও অবদানের জন্য তাঁদের এ পুরস্কার প্রদান করা হয়েছে।

 

সোমবার (১১ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

 

জানা গেছে, বাকৃবির ৪ জন শিক্ষক ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) স্বর্ণপদক’ এবং ১জন শিক্ষক ‘বিএএস- ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল গোল্ড মেডেল পুরস্কারে ভূষিত হয়েছেন। গত শনিবার (৯ নভেম্বর) ঢাকার আগারগাঁও এর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত স্বর্ণপদক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক ড. এম জাহিদ হাসান। সভাপতিত্ব করেন বিএএস এর প্রেসিডেন্ট ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

 

বাকৃবি থেকে পুরষ্কারপ্রাপ্তরা হলেন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এম. এ. রহিম, এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান এবং ২০১৫ সালের ‘বিএএস-ড. এম ইন্নাস আলী মেমোরিয়াল’ গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছেন বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এম. শাহজাহান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

স্বজনপ্রীতি ও দুর্নীতির রাজা কুড়িকৃবির ভিসি প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম

বাকৃবি রোভার স্কাউটদের এডভেঞ্চার ক্যাম্প অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের গণধর্মঘট: ভবিষ্যৎ সুরক্ষার আহ্বান

জাবিপ্রবিতে কমিটি প্রকাশ হতেই ছাত্রদল আহ্বায়ক কতৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হুমকির অভিযোগ

গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

পবিপ্রবিতে বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারের মাধ্যমে কৃষিতে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিড়া টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৫: গবেষণায় দীপ্তির নতুন আলো