বৃহস্পতিবার, 6 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রুপগন্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ - ৫:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশমার (ভুমি) তারিকুল আলম ও সহকারী কমিশনার (পূর্বাচল রাজস্ব সার্কেল) ওবায়দুর রহমান শাহেলের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া গোল চত্বর থেকে গোলাকান্দাইল বাসস্ট্যান্ড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে পার্কিং করা বাস, প্রাইভেটকার, শরবতের দোকান, ভাসমান কসমেটিকসের দোকান ও কাঁচামালের দোকানসহ সকল প্রকার দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতে বসা চৌকি, ভ্যানগাড়ি সহ সকল প্রকার স্থাপনা জব্দ করে ট্রাকে তোলে নিয়ে যাওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম বলেন, যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্থিত ছিলেন , গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনছার্স ইন্সপেক্টর মিজানুর রহমান সহ উপজেলা পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর প্রান্ত থেকে জাতীয় পর্যায়ে পবিপ্রবি: জুলাই গণঅভ্যুত্থানের গর্বিত অংশীদার

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে কুলির মেয়েকে ধর্ষণ, থানায় অভিযোগ

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

যশোর জেনারেল হাসপাতালে এইডসে আক্রান্ত গর্ভবতীর সিজারের সিদ্ধান্ত, নেই চিকিৎসক

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসে ২ দিনব্যাপী কর্মসূচি

এসএসসিতে গোল্ডেন এ প্লাস: পবিপ্রবি প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিমের কৃতিত্ব

বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল

রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে আগুন

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ড্র; খেলা শুরু ১৩ নভেম্বর

অতিরিক্ত দুশ্চিন্তা: অকাল মৃত্যুর নীরব পথচলা