সোমবার, 27 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হত্যা মামলায় শ্রমিক লীগের সভাপতি ও যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ - ১১:১৬ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কিশোর পোশাক শ্রমিক রাসেল হত্যা মামলায় মহানগর শ্রমিক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল ও সাবেক যুগ্ম সম্পাদক আসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর খানুপর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা এজাহারভুক্ত আসামি নন। তবে সদর মডেল থানার হত্যা মামলাটির তদন্তে পিবিআই তাদের দু’জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে।

 

তাদের দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ডিআইটি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মো. রাসেল। তিনি স্থানীয় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন।

 

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই মারা যান রাসেল। তাকে তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়িতে দাফন করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ধর্ষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুব সমাবেশ

কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে  বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

নিঃসঙ্গ খামেনি: একের পর এক উপদেষ্টা হারিয়ে ভেঙে পড়ছে ইরানের নেতৃত্ব কাঠামো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত

এখনও চলছে শেখ মুজিবের ছবিযুক্ত ছাড়পত্র

গোবিন্দগঞ্জে সাঁওতালের বসত বাড়িতে হামলা অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ছাত্রলীগে পদ থাকার সংশ্লিষ্টতায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ডিআইইউতেও ১ জনকে অব্যাহতি