সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম নিহত

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১০ পাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় নিহতের স্বজনরা।

এ ঘটনায় আরো এক শিক্ষার্থী আহত হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দ্বীন ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দশম শ্রেণির শিক্ষার্থী নিহত দ্বীন ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার হারুন সর্দারের ছেলে।

নিহতের সহপাঠী মিরাজ জানান, দুপুরের দিকে দ্বীন ইসলাম বন্ধু আরমিনকে নিয়ে সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১০ পাইপ এলাকায় মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খাসিয়াদের ভূমি অধিকার নিয়ে ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

চৌগাছায় শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, শাস্তি দাবি

শিক্ষক নিয়োগে ফলাফল জালিয়াতি

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করার স্বপ্ন তূর্যের

পবিপ্রবিতে উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জন শীর্ষক মোটিভেশনাল কর্মশালা

জনপ্রিয় সংগীতশিল্পী জাহিদ অন্তুর লেখা কবিতা ‘চাষী’ প্রকাশিত

বাকৃবি কর্মকর্তার দাফন পোস্টমর্টেম শেষে পারিবারিক কবরস্থানে সম্পন্ন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন সম্পন্ন

পাবিপ্রবির শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার অনুভূতি