রবিবার, 12 অক্টোবর 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বীরগঞ্জ–কাহারোলের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জামায়াতের মতবিনিময় সভা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:৪১ পূর্বাহ্ন

দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন কাচ্চি মাশা’আল্লাহ রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি (ঢাকা মহানগরী দক্ষিণ), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের এমপি প্রার্থী মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত চিকিৎসকবৃন্দ।

মতবিনিময় সভায় ঢাকাস্থ বীরগঞ্জ–কাহারোল এলাকার চিকিৎসক, সাবেক ও বর্তমান ছাত্রনেতা, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, তরুণ নেতৃত্ব এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা স্থানীয় স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান বৃদ্ধি, জরুরি চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ, গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং তরুণ নেতৃত্ব গঠনে ডিবেট ক্লাব প্রতিষ্ঠাসহ নানা প্রস্তাব উত্থাপন করেন।

প্রধান অতিথি দেলাওয়ার হোসেন বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। গ্রামের মানুষ যেন সহজে ও সাশ্রয়ীভাবে চিকিৎসা পায়, সেটি নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব।”

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহণকারীদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করেন।

প্রধান আলোচক মো. মতিউর রহমান বলেন, “বীরগঞ্জ–কাহারোলের স্বাস্থ্যসেবার আধুনিকায়নই হবে আমাদের অঙ্গীকার। ডাক্তার, নার্স, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম—সব দিক থেকেই মানোন্নয়ন ঘটাতে আমরা কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

সভায় উপস্থিত চিকিৎসক ও পেশাজীবীরা স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা সহজতর ও নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা কর্মসূচি ও উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা বীরগঞ্জ–কাহারোল অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় ব্যবসায়ীর বাড়ীতে হামলা

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলো বাকৃবির শিক্ষার্থীরা

কুবিতে প্রশ্নফাঁসে অভিযুক্ত শিক্ষকের কক্ষ সিলগালা

বাংলা নববর্ষ উপলক্ষে যবিপ্রবিতে রচনা প্রতিযোগিতার আয়োজন

বাকৃবি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

নড়াইলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার 

অবৈধ ইটভাটায় দখল-দূষণে বিপর্যস্ত কুড়িগ্রাম ৭৬টি ভাটার নেই পরিবেশ ছাড়পত্র, তবুও চালু

রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের