রবিবার, 5 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোবিন্দগঞ্জে সাঁওতালের বসত বাড়িতে হামলা অগ্নিসংযোগ

প্রতিবেদক
sumon Sarker
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ - ৯:৩৮ পূর্বাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি ও পুকুর নিয়ে দ্বন্দের জের ধরে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সাঁওতালের বাড়িতে হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। 
স্থানীয়রা জানায়,গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় সাঁওতাল পল্লীর বাসিন্দা সুন্দর মন্ডলের দুই ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের জমিজমা ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ তার লোকজন নিয়ে সুন্দর মন্ডলের বাড়িতে হামলা করে।
হামলাকারীরা জমি ও পুকুরের দখল ছেড়ে দেয়ার দাবী করলে সুন্দর মন্ডলের ছেলেরা জমি ছেড়ে দিতে রাজি হয়নি। পুকুর ও জমির দখল ছেড়ে না দেয়ায় চেয়ারম্যানের লোকজন বৃটিশ সরেনকে মারপিট করে। তার বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। আহত অবস্থায় বৃটিশ সরেনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়।
এর সূত্র ধরে শুক্রবার গভীর রাতে চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বৃটিশ সরেন ও তার ভাই শৈলেশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। আগুনের খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এঘটনায় আজ দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রশিদুল বারী ও গোবিন্দগঞ্জ থানার (ওসি) তদন্ত ইকবাল পাশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে রাজাহার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আমার কেনা সম্পত্তি আমি দখল চেয়েছি। সেটা তারা দিতে রাজি নয় জন্য তারা নিজেরাই আগুন দিয়ে  আমাকে সম্মানহানি করার চেষ্টা চালাচ্ছে ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন ,এ ঘটনায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৫।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে ডিজিটাল স্কিল প্রশিক্ষণ সনদ বিতরণ

চার দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি, উপাচার্যের আশ্বাস

আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল না, একটা মাফিয়া পার্টি: খুবি শিক্ষক

বাউসিসির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ফাহিম

শান্তিগঞ্জে ভোররাতে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন

ধর্মীয় অনুভূতিতে আঘাত: কচাকাটায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ও কৃষক নির্যাতন: পতাকা বৈঠকে উত্তেজনা প্রশমনের উদ্যোগ

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা মরদেহ উদ্ধার

তজুমদ্দিনে বিধবাকে ধর্ষণ: গ্রেফতার দুই আওয়ামী কর্মী

ইবি টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক জাকির হোসেন